রোজকার চিকেন নয়, এবার পাতে থাকুক ধোঁয়া ওঠা বালতি কারি, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe delicious Chicken Balti Curry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন রান্না করে ঘন্টার পর ঘন্টা থাকতে ভালো লাগে না। এবার আপনি যদি চান সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কোন সুস্বাদু পদ তৈরি করতে। তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন অল্প সময়ের মধ্যে চিকেন বালতি কারি। প্রণালী রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন বালতি কারি (Recipe)

বর্ষার দিনে বাড়িতে অল্প সময়ের মধ্যে যদি সুস্বাদু খাবার বানাতে চান তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদটি। দেখে নিন কিভাবে বানাবেন চিকেন বালতি কারি। প্রণালী রইল (Recipe)।

Recipe delicious Chicken Balti Curry with just a few ingredients

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ডে e-KYC করেছেন? না হলে মিলবে না ৫ লক্ষের সুবিধা, জেনে নিন পদ্ধতি

উপকরণ:

হাড় ছাড়ানো মুরগির মাংস: ৫০০ গ্রাম

টক দই: ২ টেবিল চামচ

নুন: আধ চা চামচ

গোলমরিচের গুঁড়ো: আধ চা চামচ

আদা বাটা: আধ চা চামচ

রসুন বাটা: আধ চা চামচ

প্যাপরিকা পাউডার: ১ চা চামচ

সর্ষের তেল: ৪ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ১ কাপ

ক্যাপসিকাম: আধ কাপ

আদা বাটা: আধ চা চামচ

রসুন বাটা: আধ চা চামচ

কাঁচালঙ্কা কুচি: ২ টেবিল চামচ

দারচিনি: ১টি

তেজপাতা: ১টি

গোটা জিরে: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ

টোম্যাটো কুচি: ১ কাপ

টক দই: আধ কাপ

নারকেলের দুধ: আধ কাপ

নুন: স্বাদ অনুযায়ী

ধনেপাতা: আধ কাপ

প্রণালী: প্রথমে মাংস ম্যারিনেট করে রাখুন। সারা রাত রেখে দিতে পারলে ভাল। না হলে ঘণ্টা দুয়েক রাখতেই হবে। এ বার কড়াইতে তেল গরম করতে দিন। তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে তুলে রাখুন। ওই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা এবং দারচিনির টুকরো দিয়ে দিন।একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ভাজতে দিন। ভাজা হলে আদা, রসুন বাটা দিয়ে দিন। ভাজা হলে টোম্যাটো এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। এ বার একটি পাত্রে সামান্য নুন দিয়ে টক দই ভাল করে ফেটিয়ে কড়াইতে দিয়ে দিন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। কিছু ক্ষণ নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে ঢাকা দিয়ে দিন। তার পর নারকেলের দুধ এবং নুন দিয়ে নাড়াচাড়া করে মাংস সেদ্ধ হতে দিন। একেবারে শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন‌ (Recipe)।