বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে কি রান্না করা হবে তা নিয়ে চিন্তা থাকে না। আর তার ওপর নিরামিষের দিয়ে যদি সয়াবিন করা হয় তাহলে অনেকেই খেতে চান না। কিন্তু আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা সয়াবিন দিয়ে তৈরি করা হবে। দেখে নিন সেই রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ভাপাবড়ি (Recipe)
বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকেনা। এবার বাড়িতে যদি বড়ি থাকে তাহলে তা দিয়ে একঘেয়ে রান্না না করে বানিয়ে ফেলুন সুস্বাদু বড়িভাপা। তাও আবার স্বল্প সময়ের মধ্যে। দেখে নিন তার রেসিপি (Recipe)।

আরও পড়ুন: আগুন থেকে বাঁচার মরিয়া চেষ্টা! পুকুরে ঝাঁপ, ডুবুরি নামিয়ে তল্লাশি
উপকরণ: বড় সাইজ়ের ডালের বড়ি, ৫-৬ টেবিল চামচ সর্ষের তেল, ২ টেবিল চামচ সাদা সর্ষে এবং ১ টেবিল চামচ কালো সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত, ১ টেবিল চামচ গোটা জিরে, ৪-৫টি কাঁচা লঙ্কা, ১টা টমেটো, ১/২ চা চামচ হলুদগুঁড়ো, স্বাদমতো নুন এবং অল্প চিনি।
প্রণালী: প্রথমে সর্ষের তেলে বড়িগুলো ভেজে নিন। এরপর অল্প জলে গোটা সর্ষে, জিরে, পোস্ত, নুন এবং কাঁচালঙ্কা দিয়ে পোস্ট করে নিন। এ বার একটি স্টিলের টিফিনবাক্সে বাটা মশলা, টমেটো কুচি, ভাজা বড়ি এবং বড়ির তেল ঢেলে দিন। উপর দিয়ে হলুদ গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা এবং অল্প নুন-চিনি মিশিয়ে দিন। একটি পাত্রে অল্প জল নিয়ে আঁচে বসান। তার মধ্যে টিফিন বাক্সটা রেখে দিন। আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা বড়ি। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













