লঙ্কা-পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল পোস্ত বড়ার টক, সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপি

Published on:

Published on:

Recipe make a tangy poppy seed fritter curry in short time
Follow

বাংলা হান্ট ডেস্ক: পূজোর সময় কেনাকাটি করতে ব্যস্ত থাকেন সকলেই। এবার তখন রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারোরই মন চায় না। আর এই সময় যদি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যেখানে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু এই পদটি। তাছাড়া পোস্ত বড়া, বরাবরই বাঙালির কাছে একটি জনপ্রিয় খাবার। আর সেই খাবারে সামান্য কিছু নতুনত্ব আনতে চাইলে দেখে নিন আজকের এই রেসিপিটি (Recipe)।

অল্প সময়ে বানিয়ে ফেলুন পোস্ত বড়ার টক (Recipe)

প্রথমত পোস্তর কথা বললে মাথায় আসে ঝরঝরে আলু পোস্ত। অথবা পেঁয়াজ পোস্তর কথা। তবে আপনি যদি চান মা ঠাকুমাদের হাতে তৈরি করা এক পুরোনো দিনের খাবারের স্বাদ আজ কালকার দিনে চেখে দেখতে তাহলে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। রইল মা ঠাকুমাদের আমলে কিভাবে রান্না করত পোস্ত বড়ার টক, সেই রেসিপি (Recipe)।

Recipe make a tangy poppy seed fritter curry in short time

আরও পড়ুন: পথকুকুরদের খাওয়ানো নিয়ে নয়া উদ্যোগ নিচ্ছে রাজ্য, বড় বার্তা পুরমন্ত্রীর

উপকরণ:

৩-৪ চা-চামচ পোস্ত

১টি বড় পেঁয়াজ কুচোনো

২টি কাঁচালঙ্কা কুচিয়ে নেওয়া

১টি শুকনো লঙ্কা

আধ চা-চামচ পাঁচফোড়ন

৪ চা-চামচ তেঁতুলের ক্বাথ

এক চিমটে হলুদ

স্বাদমতো নুন

৩ চামচ সর্ষের তেল

প্রণালী: সবার আগে পোস্তদানা ভিজিয়ে রাখুন। এরপর অল্প নুন দিয়ে ভাল করে বেটে নিন। তাতে কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজকুচি মিশিয়ে অল্প ময়দা দিয়ে বড়ার আকারে গড়ে নিন। তারপর কড়ায় সর্ষের তেল গরম করে বড়াগুলি লাল লাল করে ভেজে তুলুন। ওই তেলেই পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। হালকা নেড়ে তাতে তেঁতুলের ক্বাথ দিয়ে এক কাপের মতো জল দিন। আঁচ কমিয়ে তাতে নুন, হলুদ, চিনি ও কাঁচালঙ্কা দিয়ে ফোটান। এ বার তেঁতুলের ঝোলে পোস্তর বড়াগুলি চুবিয়ে দিয়ে ঢেকে রাখুন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোস্ত বড়ার টক (Recipe)।