বাংলা হান্ট ডেস্ক: সাদামাটা রোজের খাবারে আনি নতুনত্ব ছোঁয়া। খুব সহজে গাঠি কচু দিয়ে তৈরি করা যাবে এমন একটি রেসিপি, যা আপনি অল্প সময়ের মধ্যে মানিয়ে ফেলতে পারবেন। দেখেনিন এই বৃষ্টির দিনে কিভাবে বানাবেন গাঠি কচুর দম। রইল রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন গাঠি কচুর দম (Recipe)
কচু খেতে অনেকেই ভয় পান। তবে ঠিকঠাক ভাবে রান্না করা গেলে এক থালা ভাত নেমে এসেই উঠে যাবে। আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা অতি সহজেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি আপনার এই রান্না খেয়ে, সকলে সাধুবাদ জানাবে। দেখে নিন এর রেসিপি (Recipe)।

আরও পড়ুন: নতুন বাড়িতে উঠেছেন? আধার-প্যানে ঠিকানা বদলাবেন কীভাবে, জানুন…
উপকরণ:
৫০০ গ্রাম গাঠিকচু
২ টেবিলচামচ সর্ষের তেল
১ চা-চামচ গোটা জিরে
এক চিমটে হিং
এক চিমটে জোয়ান
আধ চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ ধনেগুঁড়ো
আধ চা-চামচ জিরেগুঁড়ো
আধ চা-চামচ শুকনোলঙ্কা গুঁড়ো
আধ চা-চামচ আমচুর
আধ চা-চামচ গরমমশলাগুঁড়ো
২ টেবিলচামচ কুচোনো ধনেপাতা
৩টি কাঁচালঙ্কা
১ টেবিলচামচ লেবুর রস
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে গাঠিকচু সেদ্ধ করে নিন প্রেশার কুকারে। তার পর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ডুমো আকারে কেটে নিন। এ বার বড় একটি প্যানে সর্ষের তেল দিয়ে হিং, গোটা জিরে এবং জোয়ান ফোড়ন দিন।তার পর কেটে রাখা কচুর টুকরোগুলি প্যানে ঢেলে ভাল করে ভেজে নিন। সোনালি রং ধরা পর্যন্ত অপেক্ষা করুন। এ বার হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলাগুঁড়ো এবং আমচুর মিশিয়ে দিন প্যানে। তার পর স্বাদমতো নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। রান্না হয়ে এলে লেবুর রস দিয়ে নাড়াচাড়া করুন। শেষে চিরে রাখা কাঁচালঙ্কা এবং ধনেপাতাকুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













