গরম ভাত আর আম-মৌরলা, একবার খেলেই মন ভরে যাবে- জানুন দুর্দান্ত এই রেসিপিটি

Published on:

Published on:

Recipe make mango-mourala fish curry right at home
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে ছোট মাছ নিয়ে আসলে বরাবর যেকোনো টক করে খাওয়া হয়। তার ওপর বর্তমানে গরম কাল। ঠান্ডা করতে সকলেই চায় হালকা পাতলা খাবার খেতে। কিন্তু হালকা পাতলা রান্নার মধ্যে কি রান্না করা যায় তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যেটা আপনি পুঁটি অথবা মোরোলা মাছ দিয়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।

গরম ভাতের সেরা সঙ্গী, বাড়িতেই বানান আম-মৌরলা (Recipe)

বাড়িতে যদি মোরোলা মাছ নিয়ে আসা হয়। তাহলে অল্প কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। চা বানাতে আপনার অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি সামান্য সময় সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe make mango-mourala fish curry right at home

আরও পড়ুন: চা বাগান পেরিয়ে জঙ্গল, গাহুনবাড়িতে দু’দিনেই ফ্রেশ হয়ে উঠুন, এবারের গরমের ছুটিতে ঘুরে আসুন

উপকরণ:

৫০০ গ্রাম মৌরলা মাছ

২ টেবিল চামচ পোস্তবাটা

১ টেবিল চামচ কাঁচালঙ্কাবাটা

২ টেবিল চামচ সর্ষেবাটা

আধ চা চামচ রসুনবাটা

১টি কাঁচা আম

১ কাপ সর্ষের তেল

স্বাদমতো নুন

১ চা চামচ কালোজিরে

১ চা চামচ হলুদগুঁড়ো

প্রণালী: মাছগুলো ধুয়ে নিন। এরপর নুন, হলুদ মাখিয়ে সর্ষের তেলে মৌরলা মাছগুলি হালকা করে ভেজে নিন। এবার তেলে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুনবাটা দিয়ে ভেজে নিন। এ বার সর্ষেবাটা, পোস্ত ও কাঁচালঙ্কাবাটা আর সামান্য হলুদ দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে কাঁচাআমবাটা ও নুন দিতে হবে। ঝোল ফুটে উঠলে মাছ দেওয়ার পালা। মিনিট পাঁচেক কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আম-মৌরলা। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।