বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটিতে সবাই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু কোথায় ঘুরতে যাবেন তা ভেবে উঠতে পারছেন না। এবার আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে অবশ্যই ঘুরতে যেতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত এক হিডেন জায়গা গাহুনবাড়ি। যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।
কোলাহল থেকে দূরে, গাহুনবাড়িতে দু’দিনেই পাবেন শান্তির ছোঁয়া (Travel)
গাহুনবাড়ি পর্যটকদের কাছে খুব বেশি পরিচিতি লাভ করেনি। তবে এখানে যেহেতু ভিড়ভাট্টা সেই ভাবে নেই বললেই চলে। আপনি শহরের কোলাহল ছেড়ে প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি পারবেন প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানো সুযোগ (Travel)। এছাড়াও এখানে আসলে আপনি অবশ্যই এখানকার গ্রাম্য পরিবেশে উপভোগ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: রাতারাতি আরও কমল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট গোল্ড প্রাইস কত জানুন
তাছাড়া এখানে ঘুরতে আসলে আপনি প্রথমেই ঘুরতে যেতে পারেন চাপরা মারি ও গরু মারা জঙ্গলে। পাশাপাশি এখানে আসলে দেখতে পাবে বিস্তীর্ণ চা বাগান। এছাড়া মূর্তি নদীর ধারে বসেও সময় কাটাতে পারেন। পাশাপাশি এখান থেকে আপনি বিন্দু নামক একটি শহরে যেতে পারেন। যা ভুটান সীমান্তের কাছে অবস্থিত।
পাশাপাশি জাল-ঢাকা নদীর উপর নির্মিত বাঁধটি এখানকার অন্যতম আকর্ষণ। এখানে বহু পরিযেই পাখির দেখা মেলে। পাশাপাশি আপনি ঝালং ও পারেন ঘুরে দেখার জন্য।
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
গাহুনবাড়িতে পৌঁছনো খুব কঠিন নয়। প্রথমে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি যেতে হবে। অথবা আকাশ পথে যেতে হলে প্রথমে বাগডোগরা নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই গ্রামে।
এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে ও ছোট রিসর্ট রয়েছে। যেখানে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়। যদিও এটি একটি অফবিট গন্তব্য, তবুও বেশির ভাগ জায়গায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় (Travel)।












