গরমের দুপুরে ঝিঙে দিয়ে বানান পুরনো দিনের জলবড়া, দেখে নিন রেসিপি

Published on:

Published on:

Recipe make this delicious recipe with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরম কাল। এই সময় হালকা খাবার খেতে সকলেই পছন্দ করেন। তবুও অনেক সময় দেখা যায়, হালকা রান্না করতে গেলে কী রান্না করবেন তা ভেবে পান না। তবে চিন্তার কিছু নেই। বাড়িতে ঝিঙে থাকলে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)

আজকালকারদিনে শাক সবজি খেতে ভালোবাসেন এমন মানুষ খুব কম পাবেন। তবে চিচিঙ্গে, কাঁকরোল, ঝিঙে ইত্যাদি বাজার থেকে কিনে বাড়িতে এলেও চেনা রান্নার বাইরে নতুন কিছু করা হয় না। কিন্তু নতুন কোন পদ খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন মা ঠাকুমাদের যুগের এই সুস্বাদু রেসিপিটি (Recipe)।

Recipe make this delicious recipe with few ingredients

আরও পড়ুন: ফাটা দুধ মানেই অপচয় নয়, ছানা ছাড়াও বাড়ির এই কাজে ব্যবহার করুন

উপকরণ:

৫০০ গ্রাম (৪টি) ঝিঙে

১ কাপ মটর ডাল

৩ চা চামচ সর্ষের তেল

১ চা চামচ কালোজিরে

১ টেবিল চামচ কালো সর্ষের দানা

১ টেবিল চামচ সাদা সর্ষে দানা

১/২ কাপ নারকেল কোরা

৫-৬টি কাঁচালঙ্কা

১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো

স্বাদমতো নুন

সামান্য চিনি

প্রণালী: প্রথমে মটর ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। তার পর মিক্সির জারে ঢেলে ২ চা চামচ জল দিয়ে মিহি ভাবে বেটে নিন। এবার একটি পাত্রে ঢেলে তার মধ্যে স্বাদমতো নুন এবং গুঁড়ো লঙ্কা মিশিয়ে একটি কাঁটাচামচ দিয়ে ফেটাতে থাকুন। এ বার ঝিঙে ভাল ভাবে ধুয়ে, তার খোসা ছাড়িয়ে মাঝারি মাপের টুকরোয় কেটে নিন। তারপর কড়াইয়ে দুই চা চামচ সর্ষের তেল গরম হতে দিন। গরম হলে তাতে দিন কালোজিরে ফোড়ন। সামান্য নাড়াচাড়া করে আঁচ বাড়িয়েই ঝিঙের টুকরোগুলো দিয়ে ভাজুন। তার পরে নুন দিয়ে কড়াইয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিন। এই সময়ে ঝিঙের উপরে চামচে করে ডালের মিশ্রণটি ছোট ছোট গোল বড়ার আকারে দিয়ে দিন। ঝিঙের জলেই সেদ্ধ হবে ওই বড়া। সেই জন্যই নাম ঝিঙের জলবড়া (Recipe)।