আজকের মেনুতে ভিন্ন কিছু! কাঁকরোলের স্পেশাল পদে চমকে দিন সবাইকে, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make this Kankarol recipe with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিনে বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে মা, ঠাকুমাদের কম চিন্তা থাকে না। কারণ ডাল নিরামিষের দিন করা হলে। কার সঙ্গে কোন কিছু একটা লাগে। এবার ভাজাপোড়া করতে গেলে একঘেয়ে বেগুন অথবা আলু ভাজা, কেউ খেতে চায় না। কিন্তু বাড়িতে যদি কাঁকরোল থাকে তাহলে সেটিকে আলাদাভাবে আপনি ভেজে বাড়ির সকলকে খাওয়াতে পারেন। যার সকলে আনন্দের সঙ্গে খাবে। দেখে নিন আজকের কাঁকরোলের এই নতুন রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কাঁকরলের এই রেসিপিটি (Recipe)

কাকরোল সবজির টা অনেকেই খেতে চান না। আবার অনেকে ভালোবেসে এক ঢালা ভাত কাঁকরোল দিয়ে খেয়ে ফেলতে পারে। আপনি যদি অপছন্দের তালিকায় কাঁকরোল কে এতদিন রেখে থাকেন। তাহলে আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজ সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির কাঁকরোলে একটি পদ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe make this Kankarol recipe with few ingredients

আরও পড়ুন: অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? যুবসাথীর টাকা পেতে ব্যাঙ্কে কী জরুরি কাজ দরকার জানুন

উপকরণ:

বড় কাঁকরোল-২টি

সর্ষে-২ চা চামচ

কাঁচালঙ্কা-২টি

নারকেল কোরা- ৪ চা চামচ

সর্ষের তেল (ভাজার জন্য)-২০০ গ্রাম

লবণ-স্বাদ অনুসারে

হলুদ-এক চতুর্থাংশ চা চামচ

কালো জিরে-আধ চা চামচ

পোস্তদানা- এক চা চামচের চার ভাগের এক ভাগ

চিনি-আধ চা চামচ

বেসন-৫০গ্রাম

চালের গুঁড়ো-৫০ গ্রাম

প্রণালী: প্রথমে কাঁকরোল গুলো দু’ ফালি করে ধুয়ে নিন। এরপর অল্প ভাপিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখুন। ঠান্ডা হলে চামচ দিয়ে কুরে শাঁস বের করে নিন। এ বার একটি পাত্রে চামচ দিয়ে শাঁসটি ভাল করে চটকে নিন। বীজ পছন্দ না করলে বেছে আলাদা বাদ দিন। দুটো কাঁচালঙ্কা দিয়ে সর্ষেটা বেটে রাখুন। ওই সর্ষে বাটা, নারকেল কোরা, ২ চা চামচ সর্ষের তেল, সামান্য চিনি, লবণ, অল্প কালো জিরে মিশিয়ে ভাল করে সবটা চামচ দিয়ে মিশিয়ে নিন। এরপর একটা পাত্রে বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, পোস্তদানা, হলুদ, সামান্য চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে ঘন করে একটি মিশ্রণ তৈরী করুন। একটা কড়াই কিংবা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিন। তেল গরম হলে ওই পুর ভরা কাঁকরোল মিশ্রণে চুবিয়ে আস্তে করে তেলে ছাড়ুন। গ্যাসে আঁচ কমিয়ে দিন। এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠ ভেজে নিতে হবে। তারপর তুলে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।