বাংলা হান্ট ডেস্ক: আপনার বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে। তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। তবে নতুনত্ব কিছু করে খাওয়াতে চাইলে অবশ্যই আজকের এই রেসিপিটা একবার বানাতে পারেন। দেখে নিন কিভাবে বানাবেন নিরামিষ শাহি কোরমা। প্রণালী রইল (Recipe)।
নিরামিষ মেনুতে শাহী ছোঁয়া, বিউলি ডালের কোরমা বানান সহজ ভাবে
বাড়িতে নিরামিষের দিন কি রান্না করা হবে? তা নিয়ে চিন্তা থাকে মা, ঠাকুমা সকলের। তবে বাড়িতে যদি বিউলির ডাল থেকে থাকে। তাহলে অনেক সময় সেই ডালের পাশাপাশি করা হয় আলু পোস্ত। কিন্তু বিউলের ডালকে যদি একটু রাজকীয় স্বাদের খেতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: শুঁটকি রান্না করতে ভয় পাচ্ছেন গন্ধের জন্য? এই ৩ টোটকাতেই মিলবে ফ্রেশ ফ্লেভার
উপকরণ:
বিউলি ডাল (খোসা ছাড়া): ২০০ গ্রাম
কাজুবাদাম ও কিসমিস বাটা: ২ টেবিল চামচ
আদা ও কাঁচালঙ্কা বাটা: ১ টেবিল চামচ
টক দই: আধ কাপ (ফেটানো)
নারকেলের দুধ: আধ কাপ
গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারুচিনি)
মৌরি গুঁড়ো: ১ চা চামচ
কাসুরি মেথি: সামান্য
ঘি ও সাদা তেল: পরিমাণমতো
নুন ও চিনি: স্বাদমতো
প্রণালী: প্রথমে বিউলি ডাল শুকনো খোলায় হালকা ভেজে নিন। এরপর ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে ঘি ও তেল গরম করে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এবার সব মশলা দিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আঁচ কমিয়ে ফেটানো টক দই এবং মৌরি গুঁড়ো দিয়ে দিন। দই যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপর মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটি দিয়ে দিন। পাশাপাশি পরিমাণ মতো নুন ও চিনি দিন। এবার ডাল ঘন হয়ে এলে ওপর থেকে কাসুরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিন। সবশেষে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












