বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে প্রায়শই মুরগির মাংস নিয়ে আসা হলে একঘেয়ে চিলি চিকেন অথবা চিকেন দোপেঁয়াজা বানান আপনি। এই একঘেয়ে রান্না করি একদিকে আপনি যেমন স্বাদ বদল করতে নতুনত্ব কোন রান্না করার চিন্তা করছেন। তেমনই পরিবারের সকলে নতুনত্ব খাবার খাওয়ার ও পরিকল্পনা করছেন। তাই কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সাদা ভুনা (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সাদা মুরগির মাংসের সাদা ভুনা (Recipe)
বাড়িতে হঠাৎ করে যদি অতিথির আগমন হয়, তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকেনা। তবে বাড়িতে যদি চিকেন থাকে তাহলে বানিয়ে ফেলতে পারেন মুরগির মাংসের সাদা ভুনা। কীভাবে করবেন, তার প্রণালী দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় আপডেট! প্রথম পর্যায়ের নম্বর জমা পড়ল পর্ষদে
উপকরণ:
মুরগির মাংস: ১ কেজি
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ২ টেবিল চামচ
পেঁয়াজ: ৫-৬টি
কাঁচালঙ্কা: ৪-৫টি
দুধ: ১ লিটার
ধনে গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
নুন: পরিমাণমতো
ছোট এলাচ: ২-৩টি
লবঙ্গ: ৪-৫টি
তেজপাতা: ১টি
শাহ মরিচ: আধ চা চামচ
দারচিনি: ১ ইঞ্চি
সাদা তেল: আধ কাপ
প্রণালী: প্রথমে মুরগির মাংস ধুয়ে ভালো জল ঝরিয়ে রাখুন। এ বার পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। তারপর একটি পাত্রে মাংসের সঙ্গে সব রকম গুঁড়ো মশলা, বাটা মশলা, নুন দিয়ে ভালো ভাবে ম্যারিনেট করে রাখুন। এবার আধ-এক ঘণ্টা পর কড়াইতে তেল দিন। তেল গরম হলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন। তারপর মিনিট পাঁচেক ধরে সমস্তটা ভালো ভাবে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে সামান্য দুধ দিতে পারেন। এবার মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা খুলে নাড়াচাড়া করে যেতে হবে। তারপর নামানোর আগে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই কাজ শেষ। সবশেষে পোলাও কিংবা নানের সঙ্গে মুরগির সাদা ভুনা খেতে দারুণ লাগে (Recipe)।












