চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় আপডেট! প্রথম পর্যায়ের নম্বর জমা পড়ল পর্ষদে

Published on:

Published on:

WBBSE first round marks submitted board hopes to release results
Follow

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন হয়েছে শেষ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পাশাপাশি ইতিমধ্যেই পর্ষদে জমা পড়ে গিয়েছে প্রায় অধিকাংশ খাতা (WBBSE)। জানাযার মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার, তিন সপ্তাহের মধ্যে রাজ্যের প্রায় ৯৮% প্রধান পরীক্ষক বাংলা, ইংরেজি, ইতিহাস ও ভূগোলের প্রায় অর্ধেক শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা করেছেন।

মাধ্যমিকের প্রথম দফার নম্বর জমা পড়ল পর্ষদে (WBBSE)

সূত্রের খবর, দোলের ছুটির আগেই এই নম্বর ইতিমধ্যে জমা পড়েছে পর্ষদে। প্রসঙ্গত,গত ১২ ফেব্রুয়ারি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। এমনকি ১৫ ফেব্রুয়ারি থেকেই উত্তরপত্র বিতরণ শুরু হয়। তার প্রায় ১৬ দিনের মধ্যে প্রধান বিষয়গুলির নম্বর জমা পড়ায় সকলেই খুশি (WBBSE)।

 WBBSE first round marks submitted board hopes to release results

আরও পড়ুন: এক সপ্তাহের জন্য বহু লোকাল ট্রেন বাতিল, আদ্রা ডিভিশনে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ

যদিও এখনও বেশ কিছু কাজ বাকি, তবু ঠিক সময়ে ফলপ্রকাশের বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। এই বিষয়ে পর্ষদের এক কর্তা বলেন, “নম্বর জমা পড়ার পর আরও তিন বার তা যাচাই করা হবে। তাই প্রথম পর্যায়ে কত শীঘ্র নম্বর জমা পড়ছে, তা খুব গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেরি হলে পরের ধাপে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আশা করা যায় ফলপ্রকাশ হবে নির্ধারিত সময়ের মধ্যেই।”

এছাড়া চলতি বছর প্রায় ৯ লক্ষ ৭১ হাজারের শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে এমনিতেই বাড়তি উত্তেজনা থাকে পরীক্ষার্থীদের মধ্যে।

তার উপর চলতি বছর এসআইআর-এর কাজে ব্যস্ত ছিলেন বহু শিক্ষক। ফলে পরীক্ষা কী ভাবে পরিচালনা করা হবে তা নিয়ে যেমন অনিশ্চয়তা ছিল, তেমনই খাতা দেখার বিষয়টি নিয়েও উদ্বেগ ছিল (WBBSE)।