তেল ছাড়াই বানান সুস্বাদু চিকেন কারি, ভাত বা রুটির সঙ্গে জমে যাবে

Published on:

Published on:

Recipe oil-free chicken curry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে কি বানাবেন তা নিয়ে কি চিন্তা করছেন। তার ওপর সামনেই পুজো। এই সময় কম বেশি ডায়েট করতে পছন্দ করেন। তাই আজকের প্রতিবেদনে রইল এমন একটি রেসিপি যেখানে আপনি তেল ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু তবে হেলদি চিকেন কারি। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী রইল (Recipe)।

সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন তেল ছাড়া চিকেন কারি (Recipe)

আজকে আপনাদের সঙ্গে এমন এক ধরনের চিকেন কারি শেয়ার করব যেখানে এক ফোঁটা তেল লাগবে না। পাশাপাশি একটি খেতে অন্যান্য চিকেন কারি থেকে কম কিছু স্বাদে কম হবে না। তাহলে চটপট দেখে নিন কিভাবে বিনা তেলে বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু চিকেন কারি (Recipe)।

Recipe oil-free chicken curry with just a few ingredients

আরও পড়ুন: আধারে লিঙ্কড মোবাইল নম্বর ভুলে গিয়েছেন? ২ মিনিটে জানুন

উপকরণ:

৫০০ গ্রাম চিকেন নিন
৩টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি লাগবে
১ চামচ করে আদা ও রসুন বাটা নিন
১টি টমেটোর কুচি লাগবে
হলুদ গুঁড়ো নিন আধ চা চামচ
জিরে ও ধনে গুঁড়ো নিতে হবে ১ চামচ করে
কাঁচা লঙ্কা বাটা নিন অল্প পরিমাণে
নুন নিন স্বাদমতো
গরম মশলা লাগবে আধ চা চামচ
ধনেপাতা কুচি
গরম জলও

প্রণালী: প্রথমে চিকেন টা ভালোভাবে ধুয়ে নিন। এরপর পিঁয়াজ,আদা রসুন ভালোভাবে কেটে নিন। তারপর ননস্টিক একটি কড়াইতে সামান্য জল দিয়ে তাতে পেঁয়াজ,আদা, রসুন সেদ্ধো করে নিন। তারপর ভালোভাবে ওই গুলো কষিয়ে নিন। এবার কষানোর সময় সামান্য জল দেবেন। এরপর ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর মাংস গুলো নরম হলে উপর থেকে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।