নতুন স্বাদের খোঁজে? ভাপা মাটন বানিয়ে চমকে দিন সবাইকে, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe prepare delicious steamed mutton using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যখনই অতিথি আসে। অথবা নতুনত্ব খাবার কিছু রান্না করার ইচ্ছে জাগে। তখন কি রান্না করা হবে? তা নিয়ে চিন্তার শেষ থাকেনা। কিন্তু চিন্তা করে আর লাভ নেই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের মাটন এর রেসিপি। যা আপনি অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ভাপা মাটন (Recipe)

ভোজন রসিক মানুষেরা নানান রকমের খাবার খেতে পছন্দ করেন। এবার সেই খাবার যদি মাটন হয়। তাহলে কোন কথা নেই। তবে একঘেয়ে মাটনের ঝোল রান্না না করে। স্বাদ পরিবর্তন করতে বানিয়ে ফেলুন ভাপা মাটন। কীভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।

Recipe prepare delicious steamed mutton using just a few ingredients

আরও পড়ুন: ফের কমল সোনার দাম! বিয়ের মরশুমে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন?

উপকরণ:

২০০ গ্রাম কিমা বা ছোট ছোট টুকরো মটন

২ চা-চামচ পেঁপেবাটা

আধ চামচ আদাবাটা

আধ চামচ রসুনবাটা

আধ চামচ লঙ্কাগুঁড়ো

১ চামচ গরম মশলা

১ চামচ হিং

আধ কাপ পেঁয়াজকুচি

নুন স্বাদমতো

কলাপাতা

প্রণালী: প্রথমে মাটন ভালো করে ধুয়ে নিন। এরপর পেঁয়াজ ছাড়া বাকি সব উপকরণ মাংসকুচি বা কিমার সঙ্গে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। পাশাপাশি কলাপাতা রাখুন। এরপর কলাপাতা চার ইঞ্চির মতো চৌকো আকারে কাটুন। পেঁয়াজকুচি ও মাংস মিশিয়ে সমান মাপে ভাগ করে গোল গোল মণ্ড করে রাখুন। প্রতিটি মণ্ড কলাপাতায় মুড়ে স্টিমারে মিনিট দশেক ভাপিয়ে নিন। ভাপানো হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।