পোলাওয়ের সঙ্গে কী বানাবেন ভাবছেন? ভেটকি কোর্মাই হতে পারে পারফেক্ট ডিশ, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe whip up a delicious bhetki korma in short time
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে ব্যস্ততার ফলে প্রতিদিন বাজারে গিয়ে টাটকা মাছ কিনে রাখা সত্যিই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই বউ মানুষ আগের থেকে মাছ কিনে ফ্রিজে রেখে দেয়। তবে মাছ একটু বেশি দিন ফ্রিজে রাখলে অনেক সময়ে আঁশটে গন্ধ হয়। স্বাদও টাটকা মাছের মতো থাকে না। আর বাড়িতে যদি ভেটকি মাছের ফিল করে থাকে তাহলে সেটি দিয়ে বানিয়ে ফেলুন কোর্মা। প্রণালী দেখে নিন (Recipe)।

সামান্য সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ভেটকি কোর্মা (Recipe)

একঘেয়ে রুই, কাতলা খেয়ে মুখে চর পড়েছে। নতুনত্ব কিছু ট্রাই করতে মন চাইছে? পাশাপাশি বাড়িতে যদি ভেটকির ফিলে থাকে, তাহলে অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কোর্মা। রেসিপি দেখে নিন (Recipe)।

Recipe whip up a delicious bhetki korma in short time

আরও পড়ুন: পুজোর প্ল্যান বদলান! এ বছর ৬ দিনের দুর্গাপুজো—কবে কোন তিথি জানুন

উপকরণ:

ভেটকি মাছের ফিলে: ৬-৭টি

পাতিলেবুর রস: ২ টেবিল চামচ

পেঁয়াজ: ১টি

রসুন বাটা: আধ টেবিল চামচ

আদা বাটা: আধ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা: আধ টেবিল চামচ

টক দই: ৪ টেবিল চামচ

কিশমিশ বাটা: ১ টেবিল চামচ

কাজুবাদাম বাটা: ১ টেবিল চামচ

রিফাইন্ড অয়েল: ২ টেবিল চামচ

গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ

লবঙ্গ: ৩-৪টি

দারচিনি: ১ ইঞ্চি

ছোট এলাচ: ১-২টি

ধনে গুঁড়ো: আধ চা চামচ

ঘি: ১ টেবিল চামচ

নুন: পরিমাণমতো

প্রণালী: প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন, লেবুর রস মাখিয়ে মিনিট দশেক রেখে দিন। এবার কড়াইতে রিফাইন্ড তেল দিন। মাছের ফিলেগুলো হালকা করে ভেজে তুলে নিন। তারপর ওই কড়াইতে বেশ কিছুটা ঘি দিন। মিহি করে কাটা পেঁয়াজ বেশ কিছুটা ভেজে তুলে রাখুন। এবার লবঙ্গ, ছোট এলাচ, দারুচিনি হালকা করে ভেজে নিন। এবার কড়াইতে বাকি পেঁয়াজটা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এ বার আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, ধনে গুঁড়ো দিয়ে দিন। তারপর কিছুক্ষন নাড়াচাড়া করে দিয়ে দিন টক দই, কাজুবাদাম এবং কিশমিশ বাটা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ উষ্ণ জল দিয়ে দিন।ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের ফিলেগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।