ভারতের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বজুড়ে আম্বানির দাপট! বড় লক্ষ্য নিয়ে এই দেশে এন্ট্রি রিলায়েন্সের

Published on:

Published on:

Reliance Industries is entering this country with a big aim.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) লিমিটেডের FMCG শাখা, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (RCPL) অস্ট্রেলিয়ান হেলথ-ফোকাসড বেভারেজ কোম্পানি গুডনেস গ্রুপ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের বেশিরভাগ অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে। এই অধিগ্রহণের মাধ্যমে, RCPL আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার দ্রুত বর্ধনশীল কনজিউমার গুডসের বাজারে প্রবেশ করেছে।

বড় পদক্ষেপ রিলায়েন্সের (Reliance Industries):

হেলদি ড্রিঙ্কসের পোর্টফোলিও আরও শক্তিশালী করা হবে: এই চুক্তিটি হেলদি এবং বেটার-ফর-ইউ প্রোডাক্টের দিকে RCPL-এর মনোযোগ দেওয়ার একটি কৌশলগত অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, গুডনেস গ্রুপের প্রধান ব্র্যান্ড, Nexba এবং PACE এই অংশীদারিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে। PACE হল একটি হাইড্রেশন পানীয়। যা অস্ট্রেলিয়ান ক্রিকেট অধিনায়ক প্যাট কামিন্সের সহযোগিতায় তৈরি করা হয়েছে। RCPL ভারত এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে এই ব্র্যান্ডগুলি চালু করতে সহায়তা করবে।

Reliance Industries is entering this country with a big aim.

ভারত থেকে গ্লোবাল FMCG প্রতিযোগী হওয়ার প্রস্তুতি: জানিয়ে রাখি যে, RCPL ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে কাতার, ওমান, বাহরিন, নেপাল এবং শ্রীলঙ্কার মতো বাজারে তার উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। ভারতে, কোম্পানিটি RasKik এবং Sun Crush জুস, জিরো সুগার সফট ড্রিঙ্কস এবং Shunya-র মতো হার্বাল-ন্যাচরাল পানীয় ব্র্যান্ডের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। গুডনেস গ্রুপের অংশীদারিত্ব RCPL-এর হেলদি বেভারেজ সেগমেন্টকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন: ১ লক্ষের বিনিয়োগ বেড়ে হয়েছে ১.১৭ কোটি! এই স্টকের মাধ্যমে মালামাল বিনিয়োগকারীরা

কোম্পানির নেতৃত্বের প্রতিক্রিয়া: ইতিমধ্যেই RCPL-এর ডাইরেক্টর টি. কৃষ্ণকুমার জানিয়েছেন, এই অংশীদারিত্ব ভারত থেকে একটি গ্লোবাল FMCG কোম্পানি হওয়ার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, RCPL-এর শক্তিশালী সাপ্লাইছেন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে, গুডনেস গ্রুপের ব্র্যান্ডগুলি দ্রুত নতুন বাজারে পৌঁছে দেওয়া হবে। এদিকে, গুডনেস গ্রুপের প্রতিষ্ঠাতা ট্রয় ডগলাস জানিয়েছেন যে, RCPL-এর সঙ্গে এই অংশীদারিত্ব তাঁদের কোম্পানিকে বেটার-ফর-ইউ বিভাগে গ্লোবাল লিডার হওয়ার সুযোগ দেবে।

আরও পড়ুন: একী কাণ্ড! BCCI-র এই কঠোর নিয়মের কারণে আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলবেন না বৈভব সূর্যবংশী

কনজিউমার বিজনেস লাভজনক হতে শুরু করেছে: জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্প্রতি জানিয়েছে যে তাদের ২ টি প্রধান কনজিউমার-ফোকাসড বিজনেস কুইক কমার্স এবং FMCG এখন লাভজনক জায়গায় রয়েছে। এমতাবস্থায়, এটা স্পষ্ট যে RCPL-এর এই অধিগ্রহণ কোম্পানির দীর্ঘমেয়াদী গ্লোবাল কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।