১ লক্ষের বিনিয়োগ বেড়ে হয়েছে ১.১৭ কোটি! এই স্টকের মাধ্যমে মালামাল বিনিয়োগকারীরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর শেয়ার বাজার (Share Market) রীতিমতো অস্থির রয়েছে। সেনসেক্স এবং নিফটি নিম্নমুখী। তবে, কিছু স্টক শেয়ার বাজারের নিম্নমুখী প্রবণতাকে প্রতিহত করছে এবং বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন প্রদান করছে। সেইরকমই একট স্টক হল স্বদেশি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লিজিং লিমিটেড। সাম্প্রতিক সময়ে এই স্টকটি মাল্টিব্যাগার হিসেবে বিবেচিত হয়েছে। যেটি দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কোটিপতিতে পরিণত করেছে। এই স্টকের বর্তমান ১২৩.৯০ টাকা। একসময় এই স্টকের ছিল ১ টাকারও কম। শুক্রবার এই স্টকের দামে ৩.৬৪ শতাংশের বৃদ্ধি ঘটে।

এই স্টকের (Share Market) মাধ্যমে মালামাল বিনিয়োগকারীরা:

জানিয়ে রাখি যে, স্বদেশি ইন্ডাস্ট্রিজের শেয়ার ১ মাসেরও বেশি সময় ধরে কিছুটা পতনের সম্মুখীন হচ্ছে। কিন্তু শুক্রবার এটি আবারও ৩.৬৪ শতাংশ বেড়ে ১২৩.৯০ টাকায় বন্ধ হয়েছে। এই স্টকটি বর্তমানে তার ৫২-সপ্তাহের সর্বোচ্চ দাম ১৬৪ টাকার নিচে লেনদেন করছে। এদিকে, এই স্টকের ৫২-সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ৩.০৬ টাকা।

This stock brings huge profit in share market.

এক বছরে কত রিটার্ন: স্বদেশি ইন্ডাস্ট্রিজের স্টক এক বছরে বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য রিটার্ন এনেছে। ১ বছর আগে এই স্টকের দাম ছিল প্রায় ৩ টাকা। এখন, এটি প্রায় ১২৪ টাকার কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ, ১ বছরে প্রায় ৪,০০০ শতাংশ রিটার্ন মিলেছে। সোজা কথায়, কোনও বিনিয়োগকারী যদি এই স্টকে ১ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, সেক্ষেত্রে আজ সেটি ৪০ লক্ষ টাকারও বেশি হত।

আরও পড়ুন: একী কাণ্ড! BCCI-র এই কঠোর নিয়মের কারণে আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলবেন না বৈভব সূর্যবংশী

৫ বছরে কোটিপতি: এদিকে, এই স্টকটি মাত্র ৫ বছরে বিনিয়োগকারীদের কোটিপতিতে রূপান্তরিত করেছে। ৫ বছর আগে, এই স্টকের দাম ছিল ১.০৬ টাকা। এক্ষেত্রে ৫ বছরে প্রায় ১১,৯০০ শতাংশ রিটার্ন ঘটেছে। কোনও বিনিয়োগকারী যদি ৫ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, সেক্ষেত্রে আজ সেটি মূল্য হত প্রায় ১.১৭ কোটি টাকা।

আরও পড়ুন: বিরাট-রোহিতের ডিমোশন! BCCI-র সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ ঈশান সহ এই ৪ খেলোয়াড়? মিলল আপডেট

কোম্পানির ব্যবসা: জানিয়ে রাখি যে, স্বদেশি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লিজিং লিমিটেড পোশাক ব্যবসায় নিযুক্ত। কোম্পানিটি টেক্সটাইল এবং ট্রেডিং সেগমেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালিত করে। BSE-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, কোম্পানির মার্কেট ক্যাপ ১৩৪.০৩ কোটি টাকা।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।