বাংলা হান্ট ডেস্ক: আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ। তার আগেই টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সেন্ট্রাল কন্ট্রাক্ট (BCCI Contract) সম্পর্কে আপডেট সামনে এসেছে।যেখানে ঈশান কিষাণ থেকে শুরু করে একাধিক তারকা খেলোয়াড় বাদ পড়েছেন। উল্লেখ্য যে, ঈশান সম্প্রতি দলে ফিরেছেন এবং তারপর থেকে বিস্ফোরক ব্যাটিং করে চলেছেন। যদিও, এবারের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন তিনি।
প্রতিবছর সেন্ট্রাল কন্ট্রাক্টের (BCCI Contract) ঘোষণা করে BCCI:
জানিয়ে রাখি যে, প্রতি বছর, BCCI আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের জন্য সেন্ট্রাল কন্ট্রাক্টের ঘোষণা করে। এই চুক্তির আওতায়, খেলোয়াড়দের তাঁদের দক্ষতা ও গুরুত্ব এবং ফরম্যাটের ওপর ভিত্তি করে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়। এরপর ভারতীয় বোর্ড এই খেলোয়াড়দের পুরো বছরের জন্য একটি নির্দিষ্ট বেতন দেয়। এবার, BCCI ২০২৫-২৬ মরশুমের জন্য সেন্ট্রাল কন্ট্রাক্ট চূড়ান্ত করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মত কিংবদন্তি খেলোয়াড়দের A+ ক্যাটাগরি থেকে B ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সেন্ট্রাল কন্ট্রাক্টের জন্য ৩০ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে। যেখান থেকে তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণের নাম বাদ পড়েছে। তবে, এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় অনুমান করা হচ্ছে যে, আসন্ন T20 বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে, ঈশানকে মরশুমের মাঝামাঝি সময়েও সেন্ট্রাল কন্ট্রাক্টে অন্তর্ভুক্ত করা হতে পারে।
আরও পড়ুন: মেগা পরিকল্পনা মাহিন্দ্রার! এই রাজ্যে বিনিয়োগ হবে ১৫,০০০ কোটি
এদিকে, রিপোর্ট অনুযায়ী, শুধু ঈশানই নন, এবার সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে আরও ৪ জনের নাম বাদ পড়তে পারে। গত বছর, BCCI সেন্ট্রাল কন্ট্রাক্টে ৩৪ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছিল। যাঁদের মধ্যে ৫ জনকে বাদ দেওয়া হয়েছে। নতুন খেলোয়াড় হিসেবে তরুণ ব্যাটার সাই সুদর্শনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঈশান ছাড়াও বাদ পড়াদের মধ্যে আরেকজন তারকা খেলোয়াড় বহলেন অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ শামি। গত বছর শামি A গ্রেডে ছিলেন। যার মাধ্যমে তাঁদের আয়ের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। কিন্তু, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন। তিনি গত কয়েক মাসে চিফ সিলেক্টর অজিত আগরকরের সঙ্গেও বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। এমতাবস্থায়, তাঁকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন! অপরাজিত থেকেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ভারতের
এছাড়াও, তরুণ ব্যাটার সরফরাজ খানকেও সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরফরাজকে শেষবার C গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে (২০২৪-২৫) টেস্ট সিরিজের পর থেকে তিনি আর দলে ফিরতে পারেননি। এদিকে, বাংলার ফাস্ট বোলার মুকেশ কুমার এবং মধ্যপ্রদেশের অধিনায়ক রজত পাতিদারও এবার এই কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন। তাঁরা ২ জনেই C গ্রেডে ছিলেন।












