বাংলা হান্ট ডেস্ক: ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (Under-19 Men’s Cricket World Cup) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করল ভারত। ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান করে। যার জবাবে, ইংল্যান্ড লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে থেকে ৩১১ রান করে। ভারতের জয়ের নায়ক ছিলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। যিনি ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এই বাঁহাতি ব্যাটার তাঁর ইনিংসে ১৫ টি ছক্কা মেরেছিলেন। এছাড়াও, তিনি ১৫ টি চার মারেন। পাশাপাশি, অধিনায়ক আয়ুষ মাত্রেও ৫১ বলে ৫৩ রান করেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (Under-19 Men’s Cricket World Cup) চ্যাম্পিয়ন ভারত:
ভারতের দাপট: ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রেও টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। হারারের পিচ বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নেন। যদিও, টিম ইন্ডিয়া তাদের প্রথম উইকেট দ্রুত হারায়। অ্যারন জর্জ ১১ বলে মাত্র ৯ রান করেন। তারপরে, আয়ুষ মাত্রে এবং বৈভব সূর্যবংশী দাপট দেখাতে শুরু করেন। বৈভব সূর্যবংশী মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি করেন। এদিকে, ৫৫ বলেই তিনি সম্পন্ন করেন দুরন্ত সেঞ্চুরি। পাশাপাশি, ৭১ বলে করেন ১৫০ রান।
A flawless campaign powered by talent, fearlessness and audacity.
The white ball game keeps on moving rapidly and this batch of under – 19’s have shown us how much more they are willing to push with bat.
Incredible confidence and skill to be able to do what this @BCCI under 19… pic.twitter.com/IFeoLyApvg
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 6, 2026
অপরদিকে, আয়ুষ মাত্রেও ৫০ বলে হাফ-সেঞ্চুরি করেন। ২৬ তম ওভারের তৃতীয় বলে বৈভব ১৭৫ রানে আউট হয়ে যান। তাঁর আউট হওয়ার পর বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুণ্ডু এবং কনিষ্ক চৌহান মাঠে নামেন। তাঁদের ওপর করে টিম ইন্ডিয়া ৪১১ রানে পৌঁছে যায়।
আরও পড়ুন: দ্বিগুণ মুনাফা সংস্থার, একদিনেই ১৫,০০০ টাকা বাড়ল শেয়ারের দাম! হল ডিভিডেন্ডের ঘোষণাও
বিপুল রানের লক্ষ্যমাত্রা: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল এই বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করার চেষ্টা করেছিল। কিন্তু এই প্রচেষ্টায় তারা সফল হয়নি। বেন ডকিন্স ৬৬ এবং বেন মেইস ৪৫ রান করে ভালো শুরু করেন। অধিনায়ক থমাস রিউ করেন ৩১ রান করেন। যদিও, ৮ বলের ব্যবধানে ইংল্যান্ড ৪ টি উইকেট হারায়। কালেব ফ্যালকনার লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। যদিও, শেষ পর্যন্ত ভারত জিতে যায়।
আরও পড়ুন: অনলাইন জালিয়াতির শিকার হলে মিলবে ২৫,০০০ টাকার ক্ষতিপূরণ! বড় পদক্ষেপ RBI-র
ভারতের জয়ের মূল আকর্ষণ: জানিয়ে রাখি যে,, ভারত ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে এবং সবচেয়ে সফল দল হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮, ২০২২ এবং এখন ২০২৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারত ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি। ভারতের হয়ে বৈভব সূর্যবংশী এই বিশ্বকাপে সর্বোচ্চ ৪৩৯ রান করেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভব সূর্যবংশী ৩০ টি ছক্কা মেরেছেন। এদিকে, এই ভারতের হয়ে হেনিল প্যাটেল ১১ টি উইকেট নেন।













