বাংলা হান্ট ডেস্ক: RBI (Reserve Bank of India) রেপো রেটে কোনও পরিবর্তন না করলেও অনলাইন জালিয়াতির প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের অধীনে, কেউ যদি কোনও ফ্রড ট্রানজাকশানের শিকার হন সেক্ষেত্রে তিনি ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। মূলত, ব্যাঙ্কিং জালিয়াতির ক্রমবর্ধমান প্রবণতা রোধ করতে এবং ব্যাঙ্কগুলিকে আরও কঠোর নিয়মকানুন গ্রহণে উৎসাহিত করার জন্য এই ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে। এছাড়াও, ব্যাঙ্কিং ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য RBI বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছে।
কী জানিয়েছেন RBI (Reserve Bank of India) গভর্নর:
ইতিমধ্যেই RBI গভর্নর জানিয়েছেন যে, দেশের ব্যাঙ্কিং এবং NBFC সেক্টর বর্তমানে শক্তিশালী অবস্থায় রয়েছে। এমতবস্থায়, গ্রাহক সুরক্ষা আরও জোরদার করার জন্য RBI একটি নতুন নিয়ম চালু করার প্রস্তুতি নিচ্ছে। যার অধীনে, ফ্রড ট্রানজাকশনের কারণে ক্ষতির ক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। এদিকে, ডিজিটাল পেমেন্ট নিরাপদ করার জন্য একটি ডিসকাশন পেপারও প্রকাশ করা হবে। যার মধ্যে ট্রানজাকশান লিমিট নির্ধারণ এবং প্রবীণ নাগরিকদের মতো বিশেষ ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুরক্ষা সম্পর্কিত পরামর্শ অন্তর্ভুক্ত থাকবে।

রেপো রেট নিয়ে কী সিদ্ধান্ত: জানিয়ে রাখি যে, চলতি বছরের প্রথম মনিটারি পলিসি কমিটির (MPC) সভা গত ৪ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং সেটি শেষ হয় শুক্রবার। তারপরেই RBI গভর্নর ঘোষণা করেন যে, রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে, RBI রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৫.২৫ শতাংশ করে। এমতবস্থায়, ওই হার আপাতত বহাল থাকবে।
আরও পড়ুন: এবার মেসির সঙ্গেই একই ক্লাবে খেলবেন রোনাল্ডো? ফুটবলমহলে বাড়ছে জল্পনা
GDP গ্রোথের বিষয়ে RBI-র অনুমান: উল্লেখ্য যে, RBI এখনও ২০২৭ অর্থবর্ষের জন্য পূর্ণ-বছরের GDP গ্রোথের অনুমান প্রদান করেনি। গভর্নর জানিয়েছেন যে, নতুন GDP সিরিজ প্রকাশের পর এপ্রিলের ম্যাট্রিক নীতিতে এই অনুমান প্রদান করা হবে।
আরও পড়ুন: স্মৃতিদের ট্রফি জয়! WPL-এ ফের চ্যাম্পিয়ন হয়ে RCB-তে টাকার বৃষ্টি, মালামাল হল দিল্লিও
তবে, আসন্ন ত্রৈমাসিকের জন্য গ্রোথের পূর্বাভাস বাড়ানো হয়েছে। প্রথম ত্রৈমাসিকে রিয়েল GDP গ্রোথ ৬.৯ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে ৭ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।












