এবার মেসির সঙ্গেই একই ক্লাবে খেলবেন রোনাল্ডো? ফুটবলমহলে বাড়ছে জল্পনা

Published on:

Published on:

Will Lionel Messi-Cristiano Ronaldo play in the same club?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফুটবলের দুনিয়ায় তাঁরা কিংবদন্তি! বিশ্বজুড়ে তাঁদের রয়েছে কোটি কোটি অনুরাগী। সেই মেসি-রোনাল্ডো (Lionel Messi-Cristiano Ronaldo) এবার খেলবেন একই ক্লাবের হয়ে? ইতিমধ্যেই এই বিষয়ে শুরু হয়েছে জল্পনা। এমনিতে বর্তমানে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। ওই ক্লাবই এবার ক্রিশ্চিয়ানোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, রোনাল্ডো তাঁর বর্তমান ক্লাব আল নাসের ছাড়লেই ইন্টার মায়ামি তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে বলেও খবর মিলেছে।

একই ক্লাবের হয়ে খেলবেন মেসি-রোনাল্ডো (Lionel Messi-Cristiano Ronaldo)?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ফুটবলপ্রেমীরা কার্যত ধরেই নিয়েছেন যে সৌদি প্রো লিগে রোনাল্ডো হয়তো আর বেশি দিন খেলবেন না। সাম্প্রতিক সময়ে, রোনাল্ডোর কিছু পদক্ষেপ এই জল্পনা আরও স্পষ্ট করেছে। সৌদি সরকারের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো বড় অভিযোগ এনেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাঁর ক্লাব আল নাসের যাতে ট্রফি দিতে না পারে সেজন্য সরকারি স্তরে ষড়যন্ত্র করা হচ্ছে।

 Will Lionel Messi-Cristiano Ronaldo play in the same club?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সৌদির শীর্ষ ৪ টি ক্লাব চালায় সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। ওই ৪ টি ক্লাবের মধ্যে রয়েছে আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল নাসের। এই ক্লাবগুলি প্রত্যেক বছর কোটি কোটি টাকার বিনিময়ে নামী ফুটবলারদের দলে অন্তর্ভুক্ত করে। সেই খরচ আসে সরকারি কোষাগার থেকেই।

আরও পড়ুন: স্মৃতিদের ট্রফি জয়! WPL-এ ফের চ্যাম্পিয়ন হয়ে RCB-তে টাকার বৃষ্টি, মালামাল হল দিল্লিও

এমতাবস্থায়, রোনাল্ডো অভিযোগ করেছেন, বাকি ৩ টি ক্লাবের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও আল নাসের সেই দিক থেকে বঞ্চিত থাকছে। এমনকি, ইতিমধ্যেই সৌদির সরকারি সংস্থা কয়েক মাস আগেই আল নাসের ক্লাবের আধিকারিকদের তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে। এর পাশাপাশি ক্লাবটির জন্য বরাদ্দ কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন খোদ রোনাল্ডো। যার ফলে ফুটবলার কেনার ক্ষেত্রেও অর্থের পরিমাণ কমে গিয়েছে। এই বিষয়গুলিকে সামনে রেখেই প্রতিবাদ শুরু করেন সিআর সেভেন। এমনকি, ইতিমধ্যেই সৌদি প্রো লিগে একটি ম্যাচও বয়কট করেছেন তিনি। এছাড়াও, তাঁর পরবর্তী ম্যাচ বয়কটের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের কারণেই বরবাদ হবে বাংলাদেশের ক্রিকেট! হাড়ে হাড়ে টের পাচ্ছে BCB

সামগ্রিকভাবে, পরিস্থিতির উন্নতি না রোনাল্ডো হয়তো চুক্তির মাঝপথেই ওই ক্লাব ছাড়তে পারেন। আর এমনটা হলে রোনাল্ডো ফের ইউরোপের কোনও ক্লাবের হয়ে খেলার চেষ্টা করবেন। এদিকে, বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারে খেলছেন মেসি। সেই লিগেই এবার রোনাল্ডোর এন্ট্রি হলে ওই লীগের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে। রোনাল্ডোকে দলে নেওয়ার ক্ষেত্রে ইচ্ছুক এলএএফসিও। তবে, এই দৌড়ে ইন্টার মায়ামির নামও থাকায় মেসি-রোনাল্ডোকে একই ক্লাবে খেলতে দেখার আশায় বুক বাঁধছেন ফুটবল অনুরাগীরা।