পাকিস্তানের কারণেই বরবাদ হবে বাংলাদেশের ক্রিকেট! হাড়ে হাড়ে টের পাচ্ছে BCB

Published on:

Published on:

Why is Bangladesh Cricket Board concerned?
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার পাকিস্তানের কর্মকাণ্ডে রীতিমতো ঘুম উড়েছে বাংলাদেশের। মূলত, আসন্ন T20 বিশ্বকাপে ভারতে না খেলতে আসার সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা BCB (Bangladesh Cricket Board)-র একজন আধিকারিক বাংলাদেশি সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, ভারত-পাকিস্তানের ম্যাচটি না হলে কেবল ICC-রই নয়, বরং, সমস্ত বোর্ডেরই ক্ষতি হবে। বাংলাদেশ ক্রিকেটও এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।

চিন্তায় রয়েছে BCB (Bangladesh Cricket Board):

BCB-র ওই উচ্চ আধিকারিক প্রথম আলো পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয়, তাহলে পুরো ক্রিকেট বিশ্ব আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বাংলাদেশও ক্ষতির সম্মুখীন হবে এবং আমাদের অংশ কমে যাবে। আমরা এমন ক্ষতি চাই না’।

Why is Bangladesh Cricket Board concerned?

BCB-র ওই আধিকারিক আরও বলেন, ‘ম্যাচ না হলে সরাসরি ICC-র সেন্ট্রাল রেভিনিউ পুলে প্রভাব পড়বে। অন্য সকলের মতো, বাংলাদেশও সেই ফান্ডের অংশীদার। কেনিয়া এবং উগান্ডাকে যদি ১,০০,০০০ বা ২,০০,০০০ ডলারও দেওয়া হয়, তাহলে তারা খুশি হবে। কিন্তু, যদি ICC-র আয় কমে যায়, তাহলে বাংলাদেশ বোর্ড কীভাবে তা সামলাবে’?

আরও পড়ুন: ধুরন্ধরের কারণে এই সংস্থা হল মালামাল! মুনাফা বাড়ল ১৬৭ শতাংশ, বিনিয়োগকারীদের নজরে শেয়ার

ICC বাংলাদেশকে বড় ধাক্কা দিয়েছে: জানিয়ে রাখি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড T20 বিশ্বকাপে ভারতে খেলতে আসার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করে। যার ফলে ICC তাদের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে। এমতাবস্থায়, স্কটল্যান্ডকে টুর্নামেন্টে তাদের জায়গা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তাকিয়ে দেখল পাকিস্তান-বাংলাদেশ! এই ৬ মুসলিম অধ্যুষিত দেশের সঙ্গে বড় চুক্তির পথে ভারত

তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার আলাদা সিদ্ধান্ত নিয়েছে। তারা এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিষয়টিকে রাজনীতিকরণ করেছে। তারপরই পাকিস্তান ঘোষণা করেছে যে, তারা এই টুর্নামেন্টের অংশগ্রহণ করলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে তারা ম্যাচ বয়কট করবে। যদি, ওই ম্যাচটি না হয়, সেক্ষেত্রে ICC অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। তবে, সেক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।