ধুরন্ধরের কারণে এই সংস্থা হল মালামাল! মুনাফা বাড়ল ১৬৭ শতাংশ, বিনিয়োগকারীদের নজরে শেয়ার

Published on:

Published on:

Investors look at the stock of this company in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স লিমিটেড ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের শক্তিশালী ফলাফল প্রকাশ করেছে। কোম্পানির কনসোলিডেটেড মুনাফা বার্ষিক ১৬৭ শতাংশ বেড়ে ৯৬ কোটিতে পৌঁছেছে। গত বছরের একই ত্রৈমাসিকে এটি ছিল ৩৬ কোটি টাকা। এমতাবস্থায়, এই বৃদ্ধি স্পষ্টতই দেখায় যে সিনেমা ব্যবসা আবার গতি ফিরে পেয়েছে এবং বিপুল সংখ্যক দর্শক ফের প্রেক্ষাগৃহে ফিরে আসছেন। মূলত, জনপ্রিয় সিনেমা এবং দর্শকদের জোরালো সাড়া এই কোম্পানির আয়কে সমর্থন করেছে। জানিয়ে রাখি যে, আজ কোম্পানির শেয়ারের (Share Market) দাম BSE-তে ৩.৩৬ শতাংশ পতনের সঙ্গে ৯৮১.৩৫ টাকায় বন্ধ হয়েছে। তবে, আগামীকাল, শুক্রবার লেনদেনের সময় এই শেয়ার ফোকাসে থাকতে পারে।

বিনিয়োগকারীদের নজরে পিভিআর আইনক্স-এর শেয়ার (Share Market):

কোম্পানির আয়: আয়ের দিক থেকে, ডিসেম্বর ত্রৈমাসিকে পিভিআর আইনক্সের ক্ষেত্রে অপারেশন সংক্রান্ত আয় ছিল ১,৮৮০ কোটি টাকা। যা এর আগের বছরের একই ত্রৈমাসিকে ১,৭১৭ কোটি থেকে ৯.৪ শতাংশ বেশি। এই বৃদ্ধির নেপথ্যে সবচেয়ে বড় অবদান ছিল ব্লকবাস্টার হিন্দি ছবি ধুরন্ধরের। যা বক্স অফিসে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। এই সিনেমাটির মোট আয় ইতিমধ্যেই ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। কোম্পানির মতে, ওই ত্রৈমাসিকে অরিজিনাল হিন্দি সিনেমাগুলিকে তাদের পারফর্ম্যান্সকে আরও শক্তিশালী করেছে।

Investors look at the stock of this company in the share market.

কোম্পানিটি কী জানিয়েছে: ইতিমধ্যেই পিভিআর আইনক্স জানিয়েছে যে, ২০২৫ সাল ছিল হিন্দি বক্স অফিসের জন্য অন্যতম সেরা বছর। গত বছরে হিন্দি ছবির মোট আয় ৫,৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যেটিতে বার্ষিক ১৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, এবার চলচ্চিত্রের ধরণের মিশ্রণ আরও ভারসাম্যপূর্ণ ছিল এবং মুক্তির সময়সূচিও আগের তুলনায় আরও নিয়মিত ছিল। কিছু বিগ বাজেট এবং জনপ্রিয় সিনেমা বিপুল সংখ্যক দর্শককে প্রেক্ষাগৃহে আকৃষ্ট করেছিল। এর ফলে পুরো থিয়েটার ব্যবসা লাভবান হয়েছিল।

আরও পড়ুন: তাকিয়ে দেখল পাকিস্তান-বাংলাদেশ! এই ৬ মুসলিম অধ্যুষিত দেশের সঙ্গে বড় চুক্তির পথে ভারত

সামগ্রিকভাবে, ২০২৫ সালে ভারতীয় বক্স অফিসের আয় ছিল ১৩,৩৯৫ কোটি টাকা। যা করোনার মতো ভয়াবহ মহামারীর পূর্ববর্তী স্তরের তুলনায় ৩২ শতাংশ এবং বার্ষিক পরিসংখ্যানের নিরিখে ১৩ শতাংশ বেশি। ২০২৫ সালে ৩৭ টি ছবি ১০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এই বিষয়টি শিল্পের জন্য একটি শক্তিশালী লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সোনা-রুপো নয়! বিনিয়োগের ক্ষেত্রে সেরা উপায় কোনটি? জানালেন খোদ মুকেশ আম্বানি

ডিসেম্বর ত্রৈমাসিকে পিভিআর আইনক্স-এর EBITDA ছিল ৬৫২ কোটি টাকা। যা এর পূর্বের বছরের ৫৭০ কোটি টাকার তুলনায় ১৬ শতাংশ বেশি। যদিও, কোম্পানিটি আরও স্পষ্ট করে জানিয়েছে যে, এই EBITDA-তে নতুন শ্রম আইন বাস্তবায়নের জন্য করা এককালীন ৪৬৫ কোটি টাকার বিধানের প্রভাব অন্তর্ভুক্ত নয়। তবে, সামগ্রিকভাবে, ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে সিনেমা শিল্প আবারও ভালোভাবে প্রত্যাবর্তন করছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।