বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত এবং গল্ফ অপারেশন কাউন্সিল (GCC) একটি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreements) নিয়ে আলোচনা শুরু করার জন্য শর্তাবলীতে সম্মত হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন ‘এক্স’ মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে ভারত এবং GCC-র মধ্যে শর্তাবলী (ToR) স্বাক্ষর অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। বৃহস্পতিবার, ভারত এবং GCC মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য শর্তাবলীতে স্বাক্ষর করেছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এদিকে, এই খবর পাকিস্তান এবং বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবে। ভারতের দ্রুত অগ্রগতি তাদের যে চিন্তা বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না। GCC-র সঙ্গে একটি সফল মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে তার জ্বালানি উৎসের বৈচিত্র্য আনতে সাহায্য করবে।
GCC-র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreements) নিয়ে আলোচনা শুরু:
জানিয়ে রাখি যে, প্রস্তাবিত বাণিজ্য চুক্তির পরিধি এবং রূপরেখা নির্ধারণ করবে রেফারেন্সের শর্তাবলী (ToR)। এদিকে, GCC-তে মোট ৬ টি আরব দেশ রয়েছে। ওই দেশগুলি হল বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী (UAE)।
Delighted to witness the signing of the Terms of Reference for the FTA between India and the Gulf Cooperation Council (GCC) by our chief negotiators.
Under PM @NarendraModi ji’s leadership, our ties with the 6-nation GCC (Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, and the… pic.twitter.com/7tPHmKSStk
— Piyush Goyal (@PiyushGoyal) February 5, 2026
GCC-র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিভারতের জন্য কী কী সুবিধা বয়ে আনবে: এই প্রসঙ্গে গোয়েল জানিয়েছেন, এই চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করবে। সংবাদ সংস্থা রয়টার্স গোয়েলকে উদ্ধৃত করে জানিয়েছে যে, GCC-র সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতের জ্বালানি উৎসগুলিকে বৈচিত্র্যময় করতে সাহায্য করবে। GCC অঞ্চলে প্রায় ১ কোটি ভারতীয় বাস করেন এবং কাজ করেন। GCC-র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু হবে। এর আগের ২ টি দফা ২০০৬ এবং ২০০৮ সালে সম্পন্ন হয়েছিল। GCC সমস্ত দেশ এবং অর্থনৈতিক গোষ্ঠীর সঙ্গে তার আলোচনা স্থগিত করেছিল। তাই, তৃতীয় দফা সম্পন্ন হয়নি।
আরও পড়ুন: সোনা-রুপো নয়! বিনিয়োগের ক্ষেত্রে সেরা উপায় কোনটি? জানালেন খোদ মুকেশ আম্বানি
ভারত এবং GCC একে অপরের কাছ থেকে কী ক্রয়-বিক্রয় করে: ভারত মূলত সৌদি আরব ও কাতারের মতো উপসাগরীয় দেশগুলি থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করে। রিপোর্ট অনুসারে, ভারত ওই দেশগুলিতে মুক্তো থেকে শুরু করে মূল্যবান পাথর, ধাতু, নকল অলঙ্কার, বৈদ্যুতিক যন্ত্রপাতি, লোহা ও ইস্পাত এবং রাসায়নিক রফতানি করে।
ভারত এবং GCC-র মধ্যে বাণিজ্য: জানিয়ে রাখি যে, ২০২৪-২৫ সালে GCC-তে ভারতের রফতানি প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। যা ২০২৩-২৪ সালে ৫৬.৩২ বিলিয়ন ডলার ছিল। এদিকে, ২০২৩-২৪ সালে আমদানি ১৫.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২১.৭ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। যা ২০২৩-২৪ সালে ১০৫.৫ বিলিয়ন ডলার ছিল। সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৩-২৪ সালে ১৬১.৮২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১৭৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে।












