বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন অনেকেই বৈদ্যুতিক যানবাহনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এমতাবস্থায়, আপনিও যদি একটি বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, ২০২৫ সালের শেষের দিকে ভারতে লঞ্চের পর দীর্ঘ প্রতীক্ষা শেষে
অবশেষে মারুতি সুজুকি (Maruti Suzuki) ই ভিটারা SUV চলতি মাসে বাজারে আসতে চলেছে। পাশাপাশি, এই বৈদ্যুতিক SUV-র দাম শীঘ্রই ঘোষণা করা হবে এবং শীঘ্রই ভারত জুড়ে টেস্ট ড্রাইভ শুরু হবে বলেও জানা গিয়েছে। ই ভিটারা নেক্সা শোরুমের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। বর্তমান প্রতিবেদনে এই SUV-র বুকিং প্রক্রিয়া, মূল্য এবং দুর্ধর্ষ ফিচার্স সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
বাজারে আসছে মারুতি সুজুকি (Maruti Suzuki) ই ভিটারা SUV:
রেঞ্জ: জানিয়ে রাখি যে, মারুতি সুজুকি ই ভিটারা ২ টি ব্যাটারি প্যাক বিকল্পের (৪৯ কিলোওয়াট ঘন্টা এবং ৬১ কিলোওয়াট ঘন্টা) সঙ্গে পাওয়া যাবে। একক চার্জে এই SUV-র ড্রাইভিং রেঞ্জ ৫৪৩ কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়েছে। এই SUV ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেগুলি হল ডেল্টা, জেটা এবং আলফা। ছোট ব্যাটারি প্যাকটি শুধুমাত্র ডেল্টা ভেরিয়েন্টেই পাওয়া যাবে। যেখানে বৃহত্তর ব্যাটারি প্যাক জেটা এবং আলফা ভেরিয়েন্টে পাওয়া যাবে বলেও জানা গিয়েছে।

ক্র্যাশ টেস্টে ৫ স্টার: এই ৫ আসনের SUV- ইতিমধ্যেই ইন্ডিয়া NCAP টেস্টে ৫ স্টার রেটিং পেয়েছে। প্রাপ্তবয়স্ক যাত্রীদের নিরাপত্তার জন্য এই SUV ৩২-এর মধ্যে ৩১.৪৯ এবং শিশুদের সুরক্ষার জন্য ৪৯-এর মধ্যে ৪৩ স্কোর করেছে। এছাড়াও, এই SUV-তে ADAS প্রযুক্তি থাকবে। এর ফলে এটি মারুতি সুজুকির লাইনআপের দ্বিতীয় মডেল হবে যেখানে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। আসন্ন ই ভিটারা মাহিন্দ্রা BE6 থেকে শুরু করে, টাটা কার্ভ ইভি, এমজি উইন্ডসর ইভি, ভিনফাস্ট VF6 এবং হুন্ডাই ক্রেটা ইলেকট্রিকের সঙ্গে টক্কর দেবে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার! চোটের সম্মুখীন এই তারকা প্লেয়ার
মারুতি সুজুকি ই ভিটারা: মারুতি সুজুকির এই বৈদ্যুতিক SUV-টি ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে। যা স্পষ্ট হয়েছে বুকিংয়ের পরিসংখ্যানে। প্রায় প্রতিদিন ৯,০০০ থেকে। ১০,০০০ সম্পন্ন হচ্ছে। যদিও, সাপ্লাইয়ের অভাবে এই বিশাল ডিমান্ড পূরণ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুন: ICC উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের ইউটিউবারের! তোলপাড় ক্রিকেট বিশ্ব
ই ভিটারার স্পেসিফিকেশন এবং ফিচার্স: জানিয়ে রাখি যে, এই SUV-তে একাধিক দুর্ধর্ষ ফিচার্স রয়েছে। এই বৈদ্যুতিক SUV-তে রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ১০.১-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার-চালিত সামনের আসন, একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা, কানেক্টেড কার টেকনোলজি এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল। এছাড়াও অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সহ লেভেল ২ ADAS উপলব্ধ রয়েছে।












