T20 বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার! চোটের সম্মুখীন এই তারকা প্লেয়ার

Published on:

Published on:

The star player faces injuries ahead of the T20 World Cup 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 World Cup 2026) আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। কিন্তু, তার আগেই ভারতীয় দল একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। মূলত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার হর্ষিত রানা চোটের সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। গত ৪ ফেব্রুয়ারি নবি মুম্বাইতে এই ম্যাচটি সম্পন্ন হয়। যেখানে হর্ষিত রানা চোটের কারণে সমস্যায় পড়েন এবং মাঠ ছাড়তে বাধ্য হন।

T20 বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে চোটের সম্মুখীন হর্ষিত রানা:

ওয়ার্ম-আপ ম্যাচে হর্ষিত রানাকে এক ওভারে দু’বার তার রান-আপ থামাতে হয়েছিল। এরপর তিনি হাঁটু ধরে মাঠ থেকে বেরিয়ে যান। ম্যাচে তিনি মাত্র একটি ওভার বল করেছিলেন। যেখানে তিনি দেন ১৬ রান। এদিকে, তাঁর চোটের তীব্রতা সম্পর্কে BCCI এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

The star player faces injuries ahead of the T20 World Cup 2026.

ভারতীয় দল চোটের সমস্যায় ভুগছে: জানিয়ে রাখি যে, হর্ষিত রানার চোটের বিষয়টি এমন এক সময়ে ঘটেছে যেখানে ভারতীয় দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইতিমধ্যেই চোটের সঙ্গে লড়াই করেছেন। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সাইড স্ট্রেনের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ মিস করেছেন। তবে, তিনি এখনও T20 বিশ্বকাপ দলের অংশ এবং অনুমান করা হচ্ছে যে, সময়মতো তিনি সুস্থ হয়ে উঠবেন। এদিকে, তরুণ ব্যাটার তিলক ভার্মাও চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন। কিন্তু, এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১৯ বলে ৪৫ রানের দ্রুততম ইনিংস খেলেছেন।

আরও পড়ুন: ICC উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের ইউটিউবারের! তোলপাড় ক্রিকেট বিশ্ব

ভারত তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি খেলবে: উল্লেখ্য যে, টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে USA-র বিরুদ্ধে খেলবে। তবে, টুর্নামেন্টের ঠিক আগে হর্ষিত রানার চোট টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে ফাস্ট বোলিং কম্বিনেশনের ব্যাপারে চিন্তা বেড়েছে। এমতাবস্থায়, হর্ষিত রানা T20 বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলি খেলতে পারবেন কিনা সেই সম্পর্কে জানান জন্য BCCI-র আপডেটের অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা।

আরও পড়ুন: আমেরিকার সঙ্গে চুক্তি! ভেনেজুয়েলা থেকে সস্তায় তেল… কত হাজার কোটি টাকা সাশ্রয় হবে ভারতের?

T20 বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।