বাংলা হান্ট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারী সংস্থা MRF লিমিটেডের শেয়ারের (Share Market) দামে শুক্রবার যথেষ্ট বৃদ্ধি দেখা গেছে। লেনদেনের সময় ওই কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ বা প্রায় ১৫,০০০ টাকা বেড়ে ইন্ট্রাডে হাই-তে ১৪৯,০০০ টাকায় পৌঁছে যায়। তবে, বাজার বন্ধের সময়ে BSE-তে এই শেয়ারের দাম ৮.৫৭ শতাংশ বেড়ে ১,৪৬,৪৯৫.০৫ টাকার দাঁড়িয়েছে। ডিসেম্বর ত্রৈমাসিকের শক্তিশালী ফলাফল এবং ডিভিডেন্ড ঘোষণার মাধ্যমে কোম্পানির শেয়ারের উত্থান ঘটেছে। মূলত, ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো ছিল। যা সরাসরি শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। শক্তিশালী অপারেটিং পারফরম্যান্স এবং ক্রমবর্ধমান আয় বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার করেছে।
শেয়ার বাজারে (Share Market) বৃদ্ধি MRF লিমিটেডের স্টকে:
EBITDA বৃদ্ধি পেয়েছে ৬৮ শতাংশ: কোম্পানির আয়ের ক্ষেত্রে, ডিসেম্বর ত্রৈমাসিকে EBITDA বার্ষিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই ত্রৈমাসিকে EBITDA ছিল ৮৩৪ কোটি টাকা। যা এখন বেড়ে ১,৩৯৯ কোটি টাকা হয়েছে। এর পাশাপাশি, কোম্পানির অপারেটিং মার্জিন প্রায় ৪৫০ বেসিস পয়েন্ট বেড়ে ১৭.৪ শতাংশ হয়েছে। যা গত বছর ছিল ১১.৯ শতাংশ । এদিকে, মোট রেভিনিউ হল ৮,০৫০.৪ কোটি টাকা। যা গত বছরের ৭,০০০ কোটি টাকার থেকে ১৫ শতাংশ বেশি।

কোম্পানির মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে: MRF-এর মুনাফাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নিট মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়ে ৬৯১.৮ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ৩১৬ কোটি টাকাছিল। উল্লেখ্য যে, এই বৃদ্ধি এমন এক সময়ে সামনে এসেছে যখন নতুন শ্রম আইনের কারণে কোম্পানিটি এককালীন ৭৭.২ কোটি টাকার ব্যয়ের সম্মুখীন হয়েছে। তা সত্ত্বেও, এত শক্তিশালী মুনাফা বৃদ্ধি কোম্পানির শক্তিশালী ব্যবসায়িক অবস্থানকে প্রতিফলিত করে।
আরও পড়ুন: অনলাইন জালিয়াতির শিকার হলে মিলবে ২৫,০০০ টাকার ক্ষতিপূরণ! বড় পদক্ষেপ RBI-র
ডিভিডেন্ড ঘোষণা: এই দুর্দান্ত ফলাফলের পাশাপাশি, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য একটি বড় ঘোষণাও করেছে। মূলত, MRF-এর বোর্ড প্রতি শেয়ারে ৩ টাকার দ্বিতীয় অন্তর্বর্তী ডিভিডেন্ড অনুমোদন করেছে।
আরও পড়ুন: এবার মেসির সঙ্গেই একই ক্লাবে খেলবেন রোনাল্ডো? ফুটবলমহলে বাড়ছে জল্পনা
এই ডিভিডেন্ডের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি। গত ১২ মাসে এই শেয়ারটির দাম ২৬.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা কোম্পানির ধারাবাহিক গ্রোথের বিষয়টি স্পষ্ট করে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












