বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের বৃহত্তম SUV কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) শুক্রবার একটি বিরাট ঘোষণা করেছে। ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা মহারাষ্ট্রে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। মূলত, মাহিন্দ্রা নাগপুরে অটোমোবাইল এবং ট্রাক্টরের জন্য তাদের সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের জন্য আগামী ১০ বছরে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে।
মাহিন্দ্রা (Mahindra & Mahindra) মহারাষ্ট্রে বিপুল বিনিয়োগ করছে:
এই ইউনিটটি বিদর্ভের ১,৫০০ একর জমিতে নির্মিত হবে। যা মাহিন্দ্রার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বৃদ্ধি করবে। এর মধ্যে সম্ভাজিনগরে ১৫০ একরের একটি সাপ্লায়ার পার্কও অন্তর্ভুক্ত থাকবে। জানিয়ে রাখি যে, মাহিন্দ্রা ২০২৮ সালের মধ্যে সেখানে উৎপাদন শুরু করার লক্ষ্য নিয়েছে। এদিকে, মাহিন্দ্রা তার বিদ্যমান প্রোডাক্ট এবং ইঞ্জিন ক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি অ্যাডভান্সড টেকনোলজি বিজনেসের সম্প্রসারণের জন্য ইগতপুরী-নাসিক এলাকায় জমি অধিগ্রহণ করবে। এই ১৫,০০০ কোটি টাকার পরিকল্পনার অধীনে, কোম্পানিটি ৩ টি স্থানে ২,০০০ একরেরও বেশি জমি কিনবে। যার ফলে সংস্থার ম্যানুফ্যাকচারিং ক্ষমতা আরও জোরদার হবে।

উন্নত হবে সাপ্লাই চেন: ইতিমধ্যেই মাহিন্দ্রা এক বিবৃতিতে বলেছে যে, সম্ভাজিনগরের সাপ্লায়ার পার্ক অংশীদারদের সঙ্গে আরও ভালো সহযোগিতা, উন্নত সরবরাহ ব্যবস্থা এবং বৃহত্তর লোকালাইজেশনের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ভ্যালু চেইনকে শক্তিশালী করবে। এই পার্কটি নাগপুরের নতুন ইউনিটের পাশাপাশি চাকান এবং নাসিকে মাহিন্দ্রার বিদ্যমান ইউনিটগুলিতে যন্ত্রাংশ সরবরাহ করবে। জানিয়ে রাখি যে, মাহিন্দ্রা এই বিনিয়োগের ঘোষণা করেছে।
অ্যাডভান্টেজ বিদর্ভ ইভেন্টে। এটি একটি ৩ দিনের গুরুত্বপূর্ণ ইভেন্ট।
আরও পড়ুন: ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন! অপরাজিত থেকেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ভারতের
মাহিন্দ্রা প্রতি বছর কত যানবাহন উৎপাদন করবে: সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে এই ইউনিট বছরে ৫ লক্ষেরও বেশি যানবাহন এবং ১ লক্ষ ট্রাক্টর উৎপাদনের ক্ষমতা রাখবে। এটি মাহিন্দ্রা অটোর পরবর্তী প্রজন্মের প্ল্যাটফর্মগুলিকে সমর্থন করবে। যার মধ্যে NU_IQ আর্কিটেকচারও রয়েছে। এটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য ICE, বৈদ্যুতিক যানবাহন (EV) এবং ভবিষ্যত-প্রযুক্তির যানবাহন তৈরি করবে। মাহিন্দ্রা বর্তমানে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ট্র্যাক্টর প্রস্তুতকারী সংস্থা হিসেবে বিবেচিত হয়। নাগপুরের এই নতুন ইউনিটের মাধ্যমে সংস্থাটি কৃষি সরঞ্জাম খাতে তার নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: দ্বিগুণ মুনাফা সংস্থার, একদিনেই ১৫,০০০ টাকা বাড়ল শেয়ারের দাম! হল ডিভিডেন্ডের ঘোষণাও
উৎপাদন ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ: এই প্রসঙ্গে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অটো অ্যান্ড ফার্ম সেক্টরের এক্সিকিউটিভ ডাইরেক্টর তথা সিইও রাজেশ জেজুরিকার জানিয়েছেন যে, ‘এই ইউনিটটি মাহিন্দ্রার উৎপাদন যাত্রায় একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি পরবর্তী প্রজন্মের যানবাহন এবং ট্রাক্টরের জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যাপকভাবে যানবাহন তৈরি করা হবে।’ তিনি আরও জানান, ‘এটি আমাদের বিশ্বমানের পণ্য সরবরাহ করতে আরও সক্ষম করবে।’













