কেন সঞ্জু স্যামসনকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেললেন গম্ভীর? BCCI-এর অন্দরমহলের খবর এলো প্রকাশ্যে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) টি-টোয়েন্টি সিরিজে নিজেদের মান বাঁচাতে। ম্যানচেস্টারের হারের পর আজ নটিংহ্যামে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে তারা। কিন্তু এই সিরিজের পরবর্তী অংশ এবং ভারতের জিম্বাবোয়ে সফরেও মাঠে দেখা যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)।

দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন:
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে এবং ইংল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যর্থ হওয়ার পরেই তাকে বাদ দিয়ে বৈভব সূর্যবংশীকে দলে জায়গা দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপরে জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষণা হতেই দেখা যায় সেখান থেকেও বাদ পড়েছেন এই তারকা। তার জায়গায় সেই সিরিজে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে এসেছেন প্রভসিমরণ সিং। এখন সঞ্জু স্যামসনের ভবিষ্যৎ সম্পর্কেও একটি বড় আপডেট সকলের সামনে এসেছে।

আরও পড়ুন: হারের ধারা অব্যাহত! বৈভব সূর্যবংশীকে সুযোগ দিয়েও জয় পেলো না ভারত, অস্বস্তি বাড়ছে গম্ভীরের

বিসিসিআইয়ের অন্দরমহল থেকে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আর সঞ্জু স্যামসনকে ভারতীয় দলে ফেরানোর কোনও পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। তাকে ছাড়াই ভবিষ্যতের টি-টোয়েন্টি দলকে প্রস্তুত করবেন গৌতম গম্ভীর! কিন্তু কেন ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো তারকাকে নিয়ে এমন সিদ্ধান্ত নিলো টিম ম্যানেজমেন্ট?

জানা যাচ্ছে ধারাবাহিকতার অভাবই ভারতীয় দলে সঞ্জু স্যামসনের জায়গা হারানোর মূল কারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ধারাবাহিকতা না দেখানোর কারণে শুরু থেকে সুযোগ পাননি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে যখন তাকে সুযোগ দেওয়া হয় তখন পরপর ম্যাচ জেতানো পারফরম্যান্স করে ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করেন তিনি। কিন্তু বিশ্বকাপের পরে মাঠে ফিরতেই ফের একবার নিজের পুরোনো সমস্যার শিকার হন তিনি যার জন্য এর আগেও তাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল।

আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের

মহম্মদ কাইফ থেকে শুরু করে অজিঙ্কা রাহানের মতো অনেক তারকা ক্রিকেটারই সঞ্জু স্যামসনের সমর্থনে মুখ খুলেছেন। বিসিসিআই যে তার প্রতি অহেতুক কঠোর মনোভাব দেখিয়েছে তা একবাক্যে স্বীকার করছেন ভক্তরাও। এখন দেখার নিন্দুকদের ভুল প্রমাণ করে ফিরে আসার নজির গড়তে পারেন কিনা সঞ্জু।