বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিনি এখন আর ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক নন। তাই যখন ব্যাট হাতে নীল জার্সি গায়ে মাঠে নামেন, তখন অনেক ফুরফুরে মেজাজে থাকেন। এহেন রোহিত শর্মা (Rohit Sharma) যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ফের একবার নীল জার্সি গায়ে মাঠে নামবেন তখন তিনি দুটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে থাকবেন। ফর্মে থাকলে তিনি দলের অধিনায়কের পাশাপাশি দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) চিন্তাও অনেক কমে যাবে।
হিটম্যান রোহিত চলতি বছরে ওডিআই ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে ছিলেন না। কিন্তু ইংল্যান্ড সফরে লর্ডসের মাটিতে দুর্দান্ত শতরান করে তিনি নিজের যোগ্যতার প্রমাণ ফের সকলকে দিয়ে দিয়েছেন। কিন্তু এবার তার সামনে থাকছে দুটি বড় রেকর্ড গড়ার হাতছানি।

◆ প্রথমত তিনি একটি শতরান করলেই তিনি ৩৯ বছর বয়সে ভারতের মাটিতে ওডিআই ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটারে পরিণত হবেন। এই রেকর্ডটি গড়তে পারলে রোহিত শর্মা যে এই বয়সেও ফুরিয়ে যাননি তা সকলের সামনে প্রমাণিত হয় যাবে।
◆ দ্বিতীয়ত আর একটি শতরান করতে পারলে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে শতরান করার রেকর্ড গড়বেন। দেশের মাটিতে এই কীর্তিটি গড়ার যথেষ্ট বড় সুযোগ রয়েছে তার সামনে।
আরও পড়ুন: বিশ্বকাপ জয় নয়, BCCI-এর সামনে ভারতীয় দলের পরবর্তী বড় লক্ষ্য ঠিক করে দিলেন গম্ভীর!
কিছুদিন আগেই গৌতম গম্ভীর স্বীকার করেছেন যে সিনিয়র তারকা হিসেবে রোহিত শর্মার দলে উপস্থিতি বর্তমান অধিনায়ক শুভমান গিলের কাজটা সহজ করে দিচ্ছে। আর তার পাশাপাশি কোচ হিসেবে নিজের মেয়াদকালে দেখা অধিনায়কদের মধ্যে রোহিতকে সেরা বলে মেনে নিয়েছেন তিনি। যে সমালোচকরা গম্ভীর ও রোহিতের মধ্যে শীতল সম্পর্কের দাবি করতেন তাদের চুপ করিয়ে দিয়েছে গম্ভীরের এই বক্তব্য।
আরও পড়ুন: শীর্ষস্থানে নিজের অবস্থান মজবুত করতে মরিয়া শুভমান! সেরা ১০-এ ঢুকতে চান রোহিত, কোহলিও
রোহিতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর বলেন, “দেখুন, রোহিত আর আমার সম্পর্কটা কেবল অধিনায়ক ও কোচের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রোহিত যখন প্রথম ভারতীয় দলে সুযোগ পায়, তখন আমি একজন সিনিয়র খেলোয়াড় ছিলাম। আমাদের সম্পর্কের শুরুটা সেই সময় থেকেই। সেই সময় থেকেই রোহিত আমাকে চিনত। আমাদের সম্পর্কটা এমন ছিল না যে আমি বিদেশ থেকে আসা কোনো কোচ, যিনি রোহিতের খেলা দেখেননি কিংবা ব্যক্তিগতভাবে তাকে বা তার স্বভাব-চরিত্র সম্পর্কে কিছুই জানি না। অনেক সময় একসঙ্গে খেলার ফলে সবকিছু অনেক সহজ হয়ে যায়। আসলে সে আমার চিন্তাভাবনা জানে, আমিও তার চিন্তাভাবনা জানি।”













