SIR ইস্যুতে কাব্যিক দ্বন্দ্ব! অভিষেকের কবিতা থেকে ‘সাবধানে থাকা’-র বার্তা দিলেন রুদ্রনীল

Published on:

Published on:

Rudranil Ghosh wrote a poem in response, satirizing Abhishek's poem.
Follow

বাংলাহন্ট ডেস্ক: SIR নিয়ে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের কবিতা লেখা নিয়ে ব্যঙ্গ করে পাল্টা কবিতা লিখলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই নতুন করে শোরগোল পড়েছে কবিতা ঘিরে। সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানান, তিনি এসআইআর বিষয়ক একাধিক কবিতা লিখেছেন এবং সেগুলি বই আকারে প্রকাশ করবেন। সভামঞ্চেই তিনি একটি কবিতা পাঠ করে শোনান এবং বলেন, তিন দিনের মধ্যে তিনি ২৬টি কবিতা লিখেছেন, যার সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘স্যর’ বা ইংরেজিতে ‘SIR’।

অভিষেকের কবিতা থেকে ‘সাবধানে থাকা’-র বার্তা দিলেন রুদ্রনীলের (Rudranil Ghosh)

মুখ্যমন্ত্রীর পর এবার কলম ধরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে ‘আমি অস্বীকার করি’ শিরোনামের একটি কবিতা পোস্ট করেন তিনি। কবিতার বিভিন্ন পংক্তিতে কেন্দ্রীয় নীতির সমালোচনা ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তৃণমূলের মতে, বাংলায় এসআইআর একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।

আরও পড়ুন: পয়লা বৈশাখ নয়, কবে চালু হবে কবি সুভাষ মেট্রো স্টেশন? কী জানাল মেট্রো কর্তৃপক্ষ?

অভিষেক তাঁর কবিতায় দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়ার ফলে বহু মানুষের ক্ষতি হয়েছে। এক জায়গায় তিনি লেখেন, ‘১৫০, এটা সংখ্যা নয়, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।’ তাঁর বক্তব্যে বাংলায় এই প্রক্রিয়ার জেরে মৃত্যুর সংখ্যা দেড়শো ছাড়িয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। কবিতার ভাষায় সেই ক্ষোভ ও প্রতিবাদের সুর স্পষ্ট, যা তৃণমূলের রাজনৈতিক অবস্থানকেই প্রতিফলিত করছে বলে দলের নেতাদের দাবি।

তবে এই পদক্ষেপকে ভাল চোখে দেখছে না বিজেপি। বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে পাল্টা ব্যঙ্গাত্মক কবিতা লেখেন।এদিন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে পাল্টা একটি কবিতা রচনা করেন। সেখানে কবিতার নাম হিসেবে ক্যাপশনে লেখেন কবিতা ও ভাইপো। তিনি ব্যাঙ্গ করে বলেন, “কবিতার মা ভিখারী আজকে, বাবা তার পরিযায়ী,এই বাংলায় কবিতার মা ভিখারী আজকে বাবা তার পরিযায়ী, কবিতা পড়েছে ভাইপোর হাতে, হাম্বা রাম্বা গয়ী, তালকানা ছোটে কবিতার বাড়ি, লুট নেবে ঘটি বাটি, মান সম্মান বাঁচাতে কবিতা মেরে দিতে পারে চাঁটি।” তিনি ক্যাপশনে কবিতার নাম দেন ‘কবিতা ও ভাইপো’ এবং তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন। ভিডিওর শেষে তিনি ইঙ্গিত দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কবিতা লেখা শুরু করায় দর্শকদের সতর্ক থাকার বার্তাও দেন।

Rudranil Ghosh wrote a poem in response, satirizing Abhishek's poem.

আরও পড়ুন: ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা বৃদ্ধিতে আন্ডারগ্রাউন্ড টানেলে যাতায়াত করবে সেনা! বড় পদক্ষেপ ভারতীয় রেলের

এদিকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারও অভিষেকের কবিতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মন্তব্য, এই লেখাটি আদৌ অভিষেক নিজে লিখেছেন কি না তা নিয়ে সংশয় রয়েছে এবং কেউ তাঁকে লিখে দিয়েছেন বলেই তাঁর ধারণা। নির্বাচনের পরে এই ধরনের লেখালেখির জন্য যথেষ্ট সময় পাবেন বলেও কটাক্ষ করেন তিনি। ফলে এসআইআর নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি কবিতাকে কেন্দ্র করেও রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম হয়েছে।