‘শুধু ক্যাপ্টেন হিসেবে……’ ICC হল অফ ফেমে জায়গা পেতেই সৌরভ গাঙ্গুলীকে বিশেষ বার্তা শচীন ও যুবরাজের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নিজের ৫৪ তম জন্মদিন উদযাপন করেছেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর সেই বিশেষ দিনে তাকে একটি বিশেষ সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)। আইসিসির (ICC) ‘হল অফ ফেমে’ এবার যুক্ত হয়েছে এই প্রাক্তন বঙ্গ ক্রিকেটারের নাম। এই বিশেষ ঘোষণার পর তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar), যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) মতো তারকা ভারতীয় ক্রিকেটাররা।

এই নিয়ে দশম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই বিশেষ সম্মানীয় তালিকায় জায়গা পেয়েছেন সৌরভ। এই সংবাদ প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার কাছে যে এই সম্মান অত্যন্ত গৌরবের, সেটা স্বীকার করে নিয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা।

Know source of income of Sourav Ganguly.

সৌরভের এই বিশেষ সম্মানের মুহূর্তে তাকে শুভকামনা জানিয়েছেন তার প্রাক্তন সতীর্থ শচীন টেন্ডুলকার। তিনি নিজেও বহু আগে এই সম্মানে ভূষিত হয়েছে। সৌরভের এই বিশেষ দিনে তিনি নিজের প্রিয় দাদি-কে উদ্দেশ্য করে লিখেছেন, “১৪ বছর বয়স থেকে একে অপরকে জানার পর আর খুব বেশি চমক বা বিস্ময়ের কিছু বাকি থাকে না। এই সংবাদেও তাই তেমন কোনো চমক ছিল না। অভিনন্দন সৌরভ, আইসিসির ‘হল অফ ফেম’-এ আপনাকে দেখে খুবই আনন্দিত।”

আরও পড়ুন: বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন অধিনায়ক শ্রেয়স! ভবিষ্যতে লজ্জা বাড়তে পারে BCCI-এর

তবে শুধুমাত্র তার সতীর্থ শচীনই নন, এই বিশেষ মুহূর্তে তার নেতৃত্বে জাতীয় দলে সুযোগ পাওয়া দুই ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং ও হরভজন সিং-ও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন ভারতীয় স্পিনার শুধুমাত্র অভিনন্দন জানিয়ে থামলেও আর এককদম এগিয়ে মন ছোঁয়া বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যুবরাজ।

আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের

ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো প্রাক্তন অলরাউন্ডার লিখেছেন, “আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন দাদা। আপনি সত্যিই এই সম্মানের যোগ্য! আপনি কেবল একটি দলই গড়েননি, বরং এক প্রজন্মের ক্রিকেটারদের মনে আত্মবিশ্বাসও জাগিয়ে তুলেছিলেন। আপনার নেতৃত্বে খেলতে পারা এবং আজীবন মনে রাখার মতো সব স্মৃতি তৈরি করতে পারার জন্য আমি কৃতজ্ঞ। আবারও অভিনন্দন জানাই।”