বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চরম চাপে রয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তার নেতৃত্বে এখনও অবধি জয়ের মুখ দেখেনি মেন ইন ব্লুজ। বিরাট কোহলির (Virat Kohli) মতো সিনিয়ররা এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরে সূর্যকুমারের নেতৃত্বে চলতি বছরে আবার ক্ষুদ্রতম ফরম্যাটে বিশ্বকাপ জিতে নেয় ভারতীয় দল। কিন্তু অফফর্মের অজুহাত দেখিয়ে তাকে দল থেকে বাদ দেয় বিসিসিআই (BCCI)। তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পান শ্রেয়স আইয়ার। আর ঠিক এখান থেকেই আরম্ভ হয় সমস্যা।
শ্রেয়স আইয়ার নেতৃত্বের দায়িত্বে আসার পর থেকে জয়ের দেখা পায়নি ভারতীয় দল। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়ে মোট ৫ টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। তা বাদে চারটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে হারের মুখ দেখতে হয়েছে দলকে।

এর ফলে এক অনভিপ্রেত রেকর্ডের মালিক হয়ে উঠেছেন মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে কম সময়ের মধ্যে চারটি ম্যাচ হারার লজ্জাজনক রেকর্ডটি এতদিন বিরাট কোহলির নামের সাথে যুক্ত ছিল। ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ৯ ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচ হেরেছিলেন বিরাট। কিন্তু মাত্র পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে ক্যাপ্টেন কোহলিকে ওই লজ্জাজনক রেকর্ডের হাত থেকে মুক্তি দিলেন তিনি।
আরও পড়ুন: হারের ধারা অব্যাহত! বৈভব সূর্যবংশীকে সুযোগ দিয়েও জয় পেলো না ভারত, অস্বস্তি বাড়ছে গম্ভীরের
গৌতম গম্ভীরের প্ৰিয়পাত্র হিসেবে দলে এসেছিলেন শ্রেয়স। কিন্তু এই পাঁচটি ম্যাচের মধ্যে ব্যাট হাতে কেবলমাত্র একবার জ্বলে উঠতে পেরেছিলেন শ্রেয়স। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে তিনি দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেও বৃষ্টির কারণে সেই ম্যাচটি ভেস্তে যায়।
আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের
দলের এই শোচনীয় অবস্থার পরেও শ্রেয়স আইয়ারের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সরাসরি জানিয়ে দিয়েছেন যে মাত্র চারটি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে দলে কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই। কিন্তু ভারতীয় দলকে নিজেদের সমস্যার সমাধানগুলি দ্রুত খুঁজে বার করতে হবে। নয়তো টানা দুটি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার রেকর্ডের মুখোমুখি দাঁড়াতে হবে ভারতকে।













