‘নেশার ঘোরে আধঘন্টা ধরে…’ সায়কের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ স্যান্ডির!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পার্ক স্ট্রিটের নামী রেস্তোরাঁয় মাটনের বদলে ‘বিফ’ দেওয়া হয়েছে ক্ষোভ উগরে দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা ইউটিউবার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আলোচনায় সায়ক। এবার তাঁর বিরুদ্ধে উঠল যৌন হেনস্থা করার মতো গুরুতর অভিযোগ! কিছুদিন আগেই চিত্রনাট্যকার প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক একটি পোস্টে নাম না করে দাবি করেছিলেন, এক শিশুশিল্পীকে যৌন হেনস্থা করেছিলেন সায়ক। আর এবার একই অভিযোগ তুললেন ইউটিউবার স্যান্ডি সাহা।

সায়কের (Sayak Chakraborty) বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্যান্ডির

বিফ কাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় নিজস্ব ভঙ্গিতে সায়ককে ‘রোস্ট’ করেছিলেন স্যান্ডি। কলকাতার এক অনুষ্ঠানে হাজির হয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, সায়ককে কটাক্ষ করায় অভিনেতা তাঁকে ব্লক করেছেন। তবে এর আগে তিনি নিজেই তাঁকে ব্লক করেছিলেন, ওই যৌন হেনস্থার ঘটনাটির পরেই। ঠিক কী ঘটেছিল? এতদিন কেন চুপ ছিলেন? অবশেষে মুখ খুললেন স্যান্ডি।

Sandy saha accused sayak chakraborty for sexual harassment

কী ঘটেছিল সেদিন: জনপ্রিয় ইউটিউবার সংবাদ মাধ্যমের সামনে বলেন, বিষয়টি খুবই ব্যক্তিগত। এর আগে কখনও কোথাও তিনি বলেননি। তবে এবার আর চুপ থাকবেন না। স্যান্ডি জানান, তিন চার বছর আগে একটি ভিডিওর শুটিং করতে সায়কের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই ভিডিও শুটের পর অভিনেতা তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ স্যান্ডির। তারপরেই তিনি ব্লক করেন সায়ককে।

আরও পড়ুন : কলকাতার এত কাছে এমন দ্বীপ? উইকএন্ডে গেলে আর ফিরতে মন চাইবে না

অবশেষে মুখ খুললেন স্যান্ডি: এতদিন কেন চুপ ছিলেন? স্যান্ডি বলেন, তখনও তিনি লাইভে আসতে পারতেন। কিন্তু ভেবেছিলেন, হয়তো নেশা করে ভুল করে ফেলেছেন সায়ক (Sayak Chakraborty)। কিন্তু এখন যখন পরপর সত্যিগুলো সামনে আসছে তখন তাঁরও মুখ খোলা দরকার বলে মনে করেছেন স্যান্ডি। তিনি আরও বলেন, ওই ঘটনাটি আজও তাঁকে তাড়া করে বেড়ায়। তারপর সায়ক তাঁর কাছে অনেকবার ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু এখন আবার তাঁকে ব্লক করেছেন তিনি।

আরও পড়ুন : চার বছরের মধ্যেই মেট্রোর ভোলবদল, খোলনলচে বদলে নতুন প্রযুক্তি স্টেশনগুলিতে

স্যান্ডি বলেন, ‘সে সময় আমিও খুব নেশাতে ছিলাম। আর বলতে গেলে আমার রীতিমতো ফায়দা উঠিয়েছে ও। আমি একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম, যেহেতু ওর অনেক চেনাজানা আছে। লোকে হয়তো সে সময় আমার কথা বিশ্বাসও করত না, যেহেতু ওর একটা সো কলড গুড ইমেজ ছিল টিভির কারণে’। তিনি আরও বলেন, আধঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করা হয়েছিল তাঁকে। এরপর কয়েকদিন তিনি কথাও বলতে পারেননি। এমনকি এই বিষয়টি নিয়ে পরে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন বলে মন্তব্য করেন স্যান্ডি।