Durga Puja 2026 Live Updates

টাকা দিয়ে প্রার্থী পদ বিক্রি হয়েছে তৃণমূলে! গুরুতর অভিযোগ সৌমিত্র খাঁ-র

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সোমবার বিজেপির প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার প্রার্থী তালিকা সামনে এনেছে তৃণমূল। এবারের তালিকায় পুরনো মুখদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখদের দেখা গিয়েছে ঘাসফুলে। রয়েছেন বেশ কয়েকজন তারকা প্রার্থীও। এ নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে তখনই তৃণমূলকে কটাক্ষ শানিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। অভিযোগ তুললেন, টাকা দিয়ে প্রার্থীপদ বিক্রি হওয়ার।

ভিডিও বার্তায় গুরুতর অভিযোগ সৌমিত্র খাঁ (Saumitra Khan) এর

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দিয়েছেন সৌমিত্র খাঁ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘যে কথাটা আমি ২০১৮ সালে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, মানুষের চাকরি চুরি করে। কিন্তু পুরনো তৃণমূল কর্মীদের আত্মাটাকেও চুরি করে আর প্রার্থী যে বিক্রি হয় তার প্রমাণ আমি নিজে পেলাম’।

Saumitra khan accused of selling candidate post in Trinamool Congress

কী বললেন বিজেপি সাংসদ: তিনি আরও বলেন, ‘গর্ব করে বলতে পারি যে বিজেপিতে যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই বিজেপির কর্মী।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, বাঁকুড়ার শালতোড়ায় প্রার্থী হয়েছেন চন্দনা বাউড়ি। বাউড়ি সমাজের প্রতিনিধি হিসেবে তাঁকে প্রার্থী করা হয়েছিল। তিনি ভালো কাজ করেছিলেন। তাই এবারও তাঁকে প্রার্থী করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে যাঁরা প্রার্থী হয়েছেন তাঁরা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন বিজেপির সঙ্গে।

আরও পড়ুন : ৮ মে-র পর থেকে আর গোপন থাকবে না ব্যক্তিগত চ্যাট? ইনস্টাগ্রাম নিয়ে বড় ঘোষণা মেটার

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ: এরপরেই তিনি প্রশ্ন তুলেছেন, পুরনো তৃণমূলের কেউ টিকিট কেন পেলেন না? বদলে টিকিট পেয়েছেন ব্যবসাদাররা, যাঁদের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই। কত টাকায় বিক্রি হয়েছেন? প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ (Saumitra Khan)। প্রত্যেক জায়গায় টাকা দিয়ে টিকিট বিক্রি হওয়ার অভিযোগ করেছেন তিনি। কেউ ২ কোটি টাকা, কেউ ৪-৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন, অভিযোগ সৌমিত্র খাঁ এর। তিনি জোর দিয়ে বলেন, বিজেপিতে টাকা দিয়ে কোনও প্রার্থী পদ বিক্রি হয়নি, কিন্তু তৃণমূলে সেটা হয়েছে। তিনি এও বলেন, এবার আর তৃণমূল আসবে না, সেটা তিনি বুক ঠুকে বলতে পারেন।

আরও পড়ুন : আবেদন সফল, মেসেজ এলেও ঢোকেনি যুবসাথীর টাকা? সমাধান এই উপায়ে

ভোটারদের উদ্দেশ্যে সৌমিত্র খাঁ এর আবেদন, বিজেপির প্রার্থীদের ভোট দিয়ে জেতান। কারণ তৃণমূল আসলে সকলের ক্ষতি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, বাঁকুড়া জেলায় তৃণমূলের যে ‘ব্যবসায়ী’রা দাঁড়িয়েছেন তাঁদের হারিয়ে বিজেপিই আসবে।