বাংলা হান্ট ডেস্কঃ জনগণের দোরগোড়ায় বিভিন্ন সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার শিবির আয়োজন করত তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর দুয়ারে সরকারের ধাঁচে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছিল বিজেপি সরকার। আগামী ২ অক্টোবর থেকে আবার সেবা সেতু অভিযান (Seba Setu Abhijan) শুরু হতে চলেছে। এই শিবিরে কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জেনে নিন।
সেবা সেতু অভিযানে কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে? | (Seba Setu Abhijan)
আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর অবধি চারদিন ধরে রাজ্য জুড়ে সেবা সেতু অভিযান আয়োজিত হতে চলেছে। এই বিশেষ একক উইন্ডো আউটরিচ শিবিরে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে অন স্পট আবেদন সহ বেশ কিছু সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ পিএম কিষাণের টাকা পেলেও মিলবে কৃষক বন্ধুর সুবিধা? বড় নিয়ম স্পষ্ট করলেন কৃষিমন্ত্রী
সেবা সেতু অভিযানে পিএম কিষাণ যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, মাটির হেলথ কার্ড, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে শুরু করে শিক্ষাশ্রী ও জয় জোহার, পিএম স্বনিধি, অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কন্যাশ্রী যোজনা/ বেটি বাঁচাও যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো প্রকল্পের সুবিধা মিলবে।
এছাড়া আয়ুষ্মান ভারত, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আয়ুষ্মান ভারত যোজনা, প্রধানমন্ত্রী জন ধন যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা, পিএম জীবনজ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনা, মুদ্রা ঋণের সুবিধা পাবে সাধারণ মানুষ। সেই সঙ্গেই মৎস চাষ ও খাদ্য সরবরাহ, অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ, অর্থ ও ব্যাঙ্কিং বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন, স্বরাষ্ট্র ও শ্রম বিভাগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ভূমি ও সংখ্যালঘু কল্যাণ বিভাগ, বিদ্যুৎ, পঞ্চায়েত ও কারিগরি শিক্ষা বিভাগের নানা প্রকল্পের সুবিধাও সেবা সেতু অভিযানে মিলবে বলে খবর।

সেবা সেতু শিবিরে গিয়ে কোনও প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে নিজের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স, কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে), জমির নথির (প্রযোজ্য হলে) মতো বেশ কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যাওয়া উচিত। তাহলে দরকার অনুযায়ী প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা করে দেওয়া যাবে।













