এই মুখটা চিনছেন? ‘পরশুরাম’ সিরিয়ালে এন্ট্রি জনপ্রিয় নায়িকার, গল্পে বিরাট টুইস্ট

Published on:

Published on:

Serial new twist in Parashuram new heroine entry
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের ছোটপর্দায় আসতে চলেছে মিশমি দাস। এবার তাকে দেখা যাবে স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল (Serial) পরশুরাম ধারাবাহিককে। বরাবরই এই অভিনেত্রী দর্শকদের মন কেড়েছে তার অভিনয় দিয়ে। শুধুমাত্র যার টলিউডের কাজ করেছেন এই অভিনেত্রী তা নয়, নিজের যোগ্যতার বলিউডে জায়গা করে নিয়েছেন। তবে এবার দেখার পালা এই ধারাবাহিকে কোন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

পরশুরাম সিরিয়ালে নতুন মোড়, নয়া নায়িকার এন্ট্রি (Serial)

তবে বাংলার পরশুরাম নয় বরং স্টার প্লাসের নতুন ধারাবাহিক (Serial) মিস্টার এন্ড মিসেস পরশুরাম সিরিয়ালে অভিনয় করতে চলেছেন মিশমি দাস। তাকেই এই ধারাবাহিককে নন্দিনী দিকশিত নামে এক চরিত্রে দেখা যাবে। যেখানে তিনি মূল চরিত্রের দিদি হিসেবে অভিনয় করবেন।

Serial new twist in Parashuram new heroine entry

আরও পড়ুন: কোটায় বহুতল ধস! ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত বাংলার মেধাবী ছাত্র, উদ্ধার অভিযান চলছে

অবশ্য এই ধারাবাহিকের অভিনয়ের খবর অভিনেত্রী নিজেই সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। নন্দিনী চরিত্রের ঝলক শেয়ার করে তিনি লিখেছেন ” পরিচয় করুন নন্দিনী দীক্ষিতের সঙ্গে। যার গলায় রয়েছে দৃঢ়তা, আগুনের মতো তেজ রয়েছে যার চরিত্রে, যে শুধুমাত্র সত্যকে অনুসরণ করে না সত্যের জন্য লড়াই করে। দেখুন তার নতুন যাত্রা মিস্টার এন্ড মিসেস পরশুরাম ধারাবাহিকে স্টার প্লাসের পর্দায় ঠিক রাত ৮:৩০ মিনিটে।”

 

View this post on Instagram

 

A post shared by Mishmee Das (@mishmeedas13)

স্টার প্লাসে মিশমি যে চরিত্রে অভিনয় করতে চলেছেন, বাংলা ধারাবাহিকে সেই চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী প্রিয়া পাল। গল্প অনুযায়ী নন্দিনী চরিত্রটি পরশুরামের শ্যালিকা, যিনি পেশায় একজন আইনজীবী।

প্রসঙ্গত, স্টার প্লাসের পর্দায় পরশুরাম ধারাবাহিকটি ভীষণ জনপ্রিয় একটি সিরিয়াল। শুরুর দিন থেকেই মানুষের মন জয় করে রেখেছে এই সিরিয়াল। পাশাপাশি টিআরপির দিক থেকেও অন্য সব সিরিয়ালকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকেই থাকে পরশুরাম।

তবে বাংলা পরশুরাম সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেন ইন্দ্রজিৎ বসু এবং তৃনা সাহা। অন্যদিকে হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে নীল ভাট এবং শাম্ববী সিংকে। এই ধারাবাহিকটি (Serial) ৩ ফেব্রুয়ারি থেকে রাত ৮ঃ৩০ টায় স্টার প্লাসে সম্প্রচারিত হচ্ছে।