পুজোর আগেই মিলবে সুখবর, সপ্তম পে কমিশন চালুর দিনক্ষণ নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari on Dearness Allowance and Seventh Pay Commission
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটে জিতলে রাজ্য সরকারের কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) মিলবে কথা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই প্রতিশ্রুতি পালনের লক্ষেই এগোচ্ছেন তিনি। সম্প্রতি সরকারি কর্মীদের DA নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন ধীরে ধীরে কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর ব্যবধান কমানো হবে তেমনি ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যেই সপ্তম পে কমিশন চালু হবে বলে জানালেন।

ধাপে ধাপে কমবে কেন্দ্রের সাথে Dearness Allowance-র ব্যবধান

এদিন শুভেন্দু অধিকারী জানান, ‘২০০৮ এর এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর অবধি বকেয়া থাকা ডিএ দেওয়া শুরু করেছিল মমতার সরকার। আমি আরও অনেকটা দিয়েছি। এছাড়াও বাকি থাকা ২০১৫ থেকে ২০১৯ এর ডিএটাও দিয়ে দেওয়া হবে। সামনেই পুজো, অক্টোবর মাসেই অগ্রিম বেতন দেওয়া হবে। সেই সময় বাজেটে ঘোষণা করা ২০% DA পেয়ে যাবেন’। অর্থাৎ আগামী অক্টোবর থেকেই বর্ধিত ২০% মহার্ঘ্য ভাতা যুক্ত হয়ে বেতন পাবেন রাজ্য সরকারের কর্মীরা।

আসলে গত সরকারের আমলে DA নিয়ে যে হতাশা তৈরী হয়েছিল, শুভেন্দু সরকার আসতে সকলেই আশা করেছিলেন দ্রুত বকেয়া ডিএ মেটানো হবে ও কেন্দ্রীয় হারে ডিএ চালু করা হবে। এরপর বিজেপি সরকারের প্রথম বাজেটেই আসে বড় ঘোষণা। ২০% DA বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলে দীর্ঘদিন ধরে চলতে থাকা DA আন্দোলন যে ফলপ্রসূ হতে চলেছে সেটা বুঝতে পারেন কর্মীরা।

আরও পড়ুনঃ বছরে মিলবে ১২০০০ অবধি! নবম থেকে স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্য চালু দুর্দান্ত স্কলারশিপ

তবে শুধুমাত্র বকেয়া ডিএ মেটানো নয়। একইসাথে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালুর উদ্দেশ্যেও কাজ চলছে। বেতন কাঠামো পুনর্গঠনের প্রাথমিক পক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ্যে এসেছে। কমিশনের তরফ থেকে ‘টার্মস অফ রেগারেন্স’ চূড়ান্ত করা হলেই পরবর্তী ধাপের কাজ শুরু হবে।

কবে থেকে পশ্চিমবঙ্গে চালু হবে সপ্তম বেতন কমিশন?

শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী, চলতি অর্থবর্ষের মধ্যেই সপ্তম বেতন কমিশন চালুর জন্য চেষ্টা চলছে। সব ঠিক থাকলে আগামী মার্চের মধ্যেই কমিশনের সুপারিশ কার্যকর হবে। আর সেটা হলে রাজ্য সরকারের কর্মীদের দীর্ঘদিনের দাবি পূর্ণতা পাবে।

প্রসঙ্গত, বর্তমানে ৩৮% হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে কয়েক ধাপে কেন্দ্রের সাথে ফারাক আরো কমানো হবে বলে জানানো হয়েছে।