আয়ুষ্মান ভারত চালুর পরেও স্বাস্থ্যসাথী বন্ধ হবে না! কতদিন চলবে? জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Published on:

Published on:

Sharadwat Mukherjee announced Swasthya Sathi to continue for two three months
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র দু’দিনের অপেক্ষা। আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত যোজনার পরিষেবা শুরু হতে চলেছে। ওই একইদিনে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও চালু হবে। অনেকের প্রশ্ন ছিল, এই দুই প্রকল্প শুরু হলে কি স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) বন্ধ হয়ে যাবে? এবার সেই সংশয় দূর করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)।

আয়ুষ্মান ভারত চালুর পরেও চলবে স্বাস্থ্যসাথী | (Swasthya Sathi)

তৃণমূল আমলে রাজ্যজুড়ে স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর শুরু হতে চলেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। আগামী সোমবার থেকে এই দুই প্রকল্প চালু হলেও স্বাস্থ্যসাথী বন্ধ হচ্ছে না। আগামী দুই থেকে তিন মাস এই তিনটি প্রকল্প একসঙ্গে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ প্যান কার্ডে নামের বানান ভুল? বাড়ি বসে সহজেই ঠিক করুন, জানুন পদ্ধতি

শুক্রবার স্বাস্থ্য ভবনে একটি যৌথ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতর পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা। সেখান থেকেই এই ঘোষণা করেন তিনি।

শারদ্বত বলেন, “আগামী দুই থেকে তিন মাস স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, এই তিনটি প্রকল্প একসঙ্গে চলবে। উপভোক্তারা ধাপে ধাপে নতুন দুই প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর যখন দেখা যাবে পরিষেবায় কোনও সমস্যা নেই, তখন আস্তে আস্তে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে।“

Swasthya Sathi

কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনায় কী কী সুবিধা পাওয়া যাবে সেটাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক পরিবারকে বছরে ৫ লাখ টাকা অবধি ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে। সদস্য সংখ্যার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই। এছাড়া প্রথম দিন থেকে পুরনো রোগের কভারেজ, হাসপাতালে ভর্তির তিনদিন আগে থেকে ছুটি পাওয়ার পনেরো দিন অবধি ওষুধপত্র, স্বাস্থ্যপরীক্ষা, ফলো আপ চিকিৎসার খরচ সহ একাধিক সুবিধা পাবেন উপভোক্তারা।

এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের জন্যেও বড় ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী দুই থেকে তিন মাস এই প্রকল্প চলবে। এরপর সকল উপভোক্তা নতুন দুই প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পুরনো প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের এই পদক্ষেপে বহু মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।