অভিনেত্রী কোয়েল তৃণমূলে যোগ দিতেই বড় মন্তব্য ‘সিনিয়র’ শতাব্দীর, বললেন, ও খুব…

Published on:

Published on:

Shatabdi Roy comments on Koel Mallick entering politics
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন রাজ্যসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেশের মোট ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হতে চলেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে পাঁচটি আসন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পরই জানা যায়, রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আর সেই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। এই নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ শতাব্দি রায় (Shatabdi Roy)

রাজনীতিতে পা রাখায় কোয়েলকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে

রাজ্যসভা প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাঁর এই পদক্ষেপের নিন্দা করেছেন। কেউ কেউ গোটা বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সরাসরি কটাক্ষ করতেও পিছপা হননি। যে নায়িকাকে দর্শকরা দীর্ঘদিন ধরে নিজেদের মনের মনিকোঠায় জায়গা দিয়েছেন, তাঁর এই রাজনৈতিক পদক্ষেপে অনেকে আঘাত পেয়েছেন বলেও মত প্রকাশ করেছেন।

কোয়েলের পাশে দাঁড়ালেন শতাব্দীর (Shatabdi Roy)

তবে এই পরিস্থিতিতে কোয়েলের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ শতাব্দি রায় (Shatabdi Roy)। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সংসদ শতাব্দী রায়কে কোয়েলের রাজনৈতিক সূচনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, “খুব ভালো। কোয়েল খুব ভালো মেয়ে।” শুধু তাই নয়, তিনি আরও বলেন, “ও ভীষণ সিরিয়াস মেয়ে। যে কোনও কাজ সিরিয়াসলি করলে তার ফল পাওয়া যায়। আমার মনে হয়, এই ক্ষেত্রে ও সিরিয়াসলি কাজ করবে।”

অন্যদিকে, রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও কোয়েল মল্লিককে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে দেখে খুশি নন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর কথায়, কোয়েল এতদিন যে সম্মান পেয়েছেন, সেই জায়গা থেকে তাঁকে নিয়ে এত নেগেটিভ মন্তব্য দেখা ভালো লাগছে না। রুদ্রনীলের মতে, ঈশ্বর কোয়েলকে জীবনে অনেক কিছুই দিয়েছেন। নতুন করে তাঁর পাওয়ার কিছু নেই বলেই মনে করেন তিনি। তাই কোয়েলের এই সিদ্ধান্ত তাঁকে অবাক করেছে। তবে এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই মনে করেন তিনি, এবং সেই কারণেই এ বিষয়ে বাড়তি মন্তব্য করতে চাননি।Shatabdi Roy comments on Koel Mallick entering politics

আরও পড়ুনঃ ৭৪০০ টাকা বোনাস পাবেন তো? এখনই চেক করুন স্ট্যাটাস

প্রসঙ্গত, গত বছর ‘স্বার্থপর’ ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন কোয়েল। এরপর ‘মিতিন মাসি’ ছবিতে তাঁকে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছিল। বড় পর্দার পর এবার একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে রাজনীতির মঞ্চে। রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতেই কোয়েল মল্লিকের এই রাজনৈতিক যাত্রা যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, তা স্পষ্ট। এখন আগামী দিনে কোয়েলের এই রাজনৈতিক যাত্রা কোন দিকে যায় সেটাই দেখার।