বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে যাত্রার শুরুটা অত্যন্ত করুণভাবে হয়েছিল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। বিশ্বকাপজয়ী সূর্যকুমার যাদবের জায়গায় তাকে অধিনায়ক হিসেবে সরাসরি দলে এনেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আশা করা হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) বা রোহিত শর্মার (Rohit Sharma) মতো তার নেতৃত্বেও এই ফরম্যাটে সাফল্যের মুখ দেখবে ভারতীয় দল। কিন্তু বাস্তবে সম্পূৰ্ণ উল্টো ঘটনা ঘটেছিল।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে খাতায় কলমে অনেক পিছিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিলেন শ্রেয়স আইয়ার। দুই ম্যাচের সিরিজ ২-০ ফলে হেরেছিল ভারতীয় দল। এরপর ইংল্যান্ড সেই কাঁটা ঘায়ে নুনের ছিঁটে দেয়। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও ম্যাচে জয় পায়নি শ্রেয়সের ভারত।

তারপর অবশ্য পরিস্থিতির পরিবর্তন ঘটে। শ্রেয়সের নেতৃত্বে পরবর্তী দুটো সিরিজে দারুণ জয় পায় ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ ০-৩ ফলে জিতে নেয় মেন ইন ব্লুজ। এরপর চলতি মাসে দেশের মাটিতে আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজও ক্লিন সুইপ করে নেয় গৌতম গম্ভীরের ছেলেরা। তবে দুর্বল এই দুই প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেলেও শ্রেয়সের নেতৃত্বগুণের আসল পরীক্ষা হবে এশিয়ান গেমস ও আসন্ন নিউজিল্যান্ড সফরে।
আরও পড়ুন: ভারতের সেরা তারকা নন কোহলি বা রোহিত! এই ক্রিকেটারকে এগিয়ে রাখলেন প্যাট কামিন্স
তবে অধিনায়ক হিসেবে চূড়ান্ত সাফল্যের মুখ না দেখলেও ইতিমধ্যে একটি বড় কাজ করে ফেলেছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। অধিনায়ক হিসেবে ৩ বা তার বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তালিকায় অধিনায়ক ও কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে কেবলমাত্র একবার প্রতিপক্ষকে হোয়াটওয়াশ করতে পেরেছিল ধোনির ভারত। শ্রেয়স ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে দুটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছেন। তিনি ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের কীর্তি। তার সামনে রয়েছেন শুধু রোহিত শর্মা।
আরও পড়ুন: একসাথে বিশ্বকাপ জিতলেও রোহিত শর্মার বদলে এই ক্রিকেটারকে ভারতীয় দলে চান এই তারকা
ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার হোয়াইটওয়াশ করতে পারার কৃতিত্বের তালিকা:
১. রোহিত শর্মা: ৬ বার (২০১৭ বনাম শ্রীলঙ্কা, ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২১ বনাম নিউজিল্যান্ড, ২০২২ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২২ বনাম শ্রীলঙ্কা, ২০২৪ বনাম আফগানিস্থান)
২. শ্রেয়স আইয়ার: ২ বার (২০২৬ বনাম জিম্বাবোয়ে, ২০২৬ বনাম আফগানিস্থান)
৩. সূর্যকুমার যাদব: ২ বার (২০২৪ বনাম বাংলাদেশ, ২০২৪ বনাম শ্রীলঙ্কা)
৪. বিরাট কোহলি: ২ বার (২০১৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২০ বনাম নিউজিল্যান্ড)














