বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে ইংল্যান্ড সফরে ওডিআই সিরিজে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। লর্ডসে তার অসাধারণ শতরানের পর তার ভারতীয় দল (Indian Cricket Team) থেকে আসন্ন বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে বাদ পড়ার সম্ভাবনা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে খুব একটা খুশি নন তার সাথে বিশ্বকাপ জেতা প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। এতে ভারতের ব্যাক আপ ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
আসন্ন ওডিআই বিশ্বকাপে রোহিত এবং অধিনায়ক শুভমান গিল হতে চলেছেন ভারতীয় দলের মূল ওপেনার। আসন্ন ওডিআই সিরিজগুলিতেও এই জুটিকেই ওপেন করতে দেখা যাবে ভারতের হয়ে। কিন্তু তারাই যদি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং নিউজিল্যান্ড সফরের ওডিআই সিরিজে ওপেন করে যান তাহলে ভারতীয় দল একটি বড় সমস্যার মুখোমুখি হতে পারে বলে মনে করছেন ইরফান।

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করছেন যে যশস্বী ভারতীয় দলের ব্যাক আপ ওপেনার হওয়ায় কিছু ম্যাচে তারও সুযোগ পাওয়া উচিত। এক্ষেত্রে অধিনায়ক শুভমান গিলের ভারতীয় দল থেকে নিজেকে বাদ দিয়ে যশস্বীকে সুযোগ দেওয়া হয়তো সম্ভব নয়। তাই অনেকেই মনে করছেন পরোক্ষে রোহিত শর্মাকে ভারতীয় দল থেকে কিছু ম্যাচে বাইরে রাখার দাবি করছেন।
আরও পড়ুন: অন্যায় হচ্ছে! শুভমান গিলের নেতৃত্ব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য গৌতম গম্ভীরের, দোষ দিচ্ছেন এই ঘটনাকে
তবে প্রত্যক্ষভাবে এই দাবি তোলেননি ইরফান পাঠান। তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে অনভিজ্ঞ বা যথেষ্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকা অবস্থায় যশস্বীকে দেখতে চান না তিনি। এমন অবস্থায় ইরফান বলেছেন, “নিশ্চিতভাবেই যশস্বী ভারতীয় দলের তৃতীয় ওপেনার হিসেবে বিশ্বকাপের দলে জায়গা পাবেন। আমি দেখতে চাই ভারতীয় দলে তাকে কতটা সুযোগ দেওয়া হয় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। আমি চাইবো না কোনও ওডিআই ম্যাচ না খেলা অবস্থায় তিনি দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে যাক।”
স্বল্প সুযোগেই যশস্বী জয়সওয়াল ওডিআই ফরম্যাটে ইতিমধ্যেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। নিজের স্বল্প দৈর্ঘ্যের কেরিয়ারে তিনি মোট ৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন। এর মধ্যে দুটি ম্যাচে তিনি শতরান পেয়েছেন। ৭১.২৫ গড়ে এবং ৯৭.৬০ স্ট্রাইক রেটে এই ৬ ম্যাচে তিনি ২৮৫ রান করেছেন। তবে এই মুহূর্তে তার সরাসরি ভারতীয় ওডিআই দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।













