বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যর্থতার পর অনেকেই পুরোপুরি দোষ চাপিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কাঁধে। কিন্তু ইংল্যান্ড বিরুদ্ধে (England vs India) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দুটি হাফসেঞ্চুরি করে নিজের নিন্দুকদের মুখ কিছুটা বন্ধ করেছেন শ্রেয়স। ব্যাট হাতে ভেঙেছেন বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড। এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনিই।
এই মুহূর্তে অধিনায়ক শ্রেয়সকে আর খুব একটা দায়ী করছেন না ভারতীয় দলের ভক্তরা। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করার পর তিনি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ছুঁয়েছেন অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাকি ভারতীয় ব্যাটারা ব্যর্থ হলেও ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছিলেন শ্রেয়স। শেষপর্যন্ত তিনি ৪৯ বলে ৮০ রানের একটা অসাধারণ ইনিংস খেলেন। তার আগে ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে। কিন্তু এদিন ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির খেলা ৮০ রানের ইনিংসের সমান কৃতিত্ব অর্জন করে ফেললেন শ্রেয়স।
আরও পড়ুন: হারের ধারা অব্যাহত! বৈভব সূর্যবংশীকে সুযোগ দিয়েও জয় পেলো না ভারত, অস্বস্তি বাড়ছে গম্ভীরের
ব্যাট হাতে তিনি চেষ্টা করলেও শেষ দুই ম্যাচে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে ভারতের ব্যাটিং এবং বোলিং। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অধিনায়ক শ্রেয়াস জানিয়েছেন যে তার নেতৃত্বাধীন ভারতীয় দল একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ভুল হওয়াটা স্বাভাবিক এবং ভবিষ্যতে আরও কিছু ভুল তারা করতে চলেছেন।
আরও পড়ুন: পিছিয়ে পড়লেন বিরাট কোহলি! গম্ভীরের পছন্দের ক্রিকেটারের কাছে খোয়াতে হলো বড় রেকর্ডের মালিকানা
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেও তৎকালীন অধিনায়ক সূর্যকুমার যাদবকে অফফর্মের কারণে দল থেকে ছেঁটে ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেক আশা নিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু টানা ৫টি টি-টোয়েন্টি ম্যাচ হেরে তিনি লজ্জার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দ্রুত অবস্থার পরিবর্তন না ঘটলে বিসিসিআই হয়তো কোন চরম সিদ্ধান্ত নিতে পারে অদূর ভবিষ্যতে।













