মাঠে নেমে ফের একবার হতাশাই সঙ্গী, আর ভারতীয় দলে ফিরতে পারবেন না শুভমান গিল!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলকে (Indian Cricket Team) এইমুহূর্তে টেস্ট এবং ওডিআই ফরম্যাটে নেতৃত্ব দিয়ে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। একসময় ভাবা হয়েছিল যে ভারতের জার্সিতে সব ফরম্যাটে তিনি রাজ করবেন। কিন্তু একাংশের ভক্তদের সেই স্বপ্ন সত্যি হওয়ার কোনও লক্ষণ আপাতত দেখা যায়নি। কারণ এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলের অংশ নন শুভমান গিল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আরম্ভের কয়েক মাস আগে অবধি তিনিই ছিলেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। কিন্তু ধারাবাহিক ব্যর্থতার কারণে তাকে ক্ষুদ্রতম ফরম্যাটের দল থেকে ছেঁটে ফেলতে বাধ্য হন নির্বাচকরা। তার জায়গায় সঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে সুযোগ দেয় বিসিসিআই। সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা ইতিমধ্যেই প্রমাণিত।

তবে আইপিএলের মঞ্চে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন শুভমান গিল নিয়মিত। তবে ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরতে গেলে তাকে আরও বড় কিছু করে দেখাতে হবে। সেই লক্ষ্যেই চলতি শের-ই-পাঞ্জাব টি-টোয়েন্টি লিগে ফজিলকা ফ্যালকন্সের হয়ে মাঠে নেমেছিলেন শুভমান। তিনি ৭ বলে মাত্র ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

আরও পড়ুন: ২২ গজের পর এবার রুপালি পর্দায় দেখা যাবে বিরাট কোহলিকে! সঙ্গে স্ত্রী অনুষ্কা, কোন সিনেমায়? জানুন বিস্তারিত

অনেকেই মনে করছেন এই ধারাবাহিকতার অভাবই তাকে আর টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলে ফিরতে দেবে না। কারণ বর্তমান ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটাররা অর্থাৎ অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণরা প্রত্যেকেই রয়েছেন অসাধারণ ছন্দে। তাদের বাদ দিয়ে তাকে ফেরানোটা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে একটি অসম্ভবের সামিল কাজ।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা! দিলেন বড় আপডেট

তবে এই মুহূর্তে শুভমান গিলের কাঁধে রয়েছে অনেক বড় দায়িত্ব। আগামী বছর আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভারতীয় দলের গতবারের হতাশার চিত্র ভুলিয়ে সাম্প্রতিক কালের একমাত্র অধরা ট্রফি এনে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব শুভমান গিলের কাঁধেই রয়েছে। অনেকেই তাকে সেই বিষয়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন।