বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বর্তমান সবচেয়ে বেশি আলোচিত নামগুলির মধ্যে একটি হলো ওডিআই ও টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ব্যাট হাতে তার ধারাবাহিকতা হোক বা অধিনায়ক হিসেবে আনকোরা নতুন দল নিয়ে টেস্ট ফরম্যাটে তার নেতৃত্বগুণের উন্নতিই হোক, দুই ক্ষেত্রেই প্রতিদিন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। আর এবার সেই বিষয় নিয়েই তার প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
রাহানে এবং শুভমান গিল খুব অল্প সময়ে ভারতীয় টেস্ট দলে একসঙ্গে খেলেছেন। তখন গিল নতুন প্রতিভাবান তারকা হিসেবে ভারতীয় দলে সদ্য জায়গা করে নিয়েছেন। রাহানের অধিনায়কত্বে শুভমান গিলের অসাধারণ নেতৃত্বে ভর করে ৬ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক গাব্বা টেস্ট জিতে অসাধারণ সিরিজ জয়ও নিশ্চিত করেছিল ভারত। সেই সময় বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়ক হওয়া রাহানে খুব কাছ থেকে দেখেছেন শুভমান গিলের কেরিয়ারের শুরুটা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুজ সম্পর্কে কথা বলতে গিয়ে রাহানে বলেন, “শুভমন গিলের খেলা এবং অধিনায়কত্ব দুটোই ধারাবাহিকভাবে উন্নতি করছে। সময়ের সঙ্গে সঙ্গে সে শুধু একজন টপ-ক্লাস ব্যাটারে পরিণত হচ্ছে না, বরং একজন দুর্দান্ত অধিনায়কও হয়ে উঠছে।” গত দুই বছরে শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করে ফিরেছে ভারত। সেখানে ব্যাট হাতে ৭৫৪ রান করে সিরিজ সেরা হয়েছিলেন গিল।
আরও পড়ুন: শচীনের রেকর্ড ভাঙার দিনে কোহলির প্রশংসায় মাতলেন গিল! জানালেন বড় সত্যি
দলের মধ্যে বেশিরভাগ নতুনদের নিয়ে টেস্ট ফরম্যাটে গিল প্রশংসনীয় নেতৃত্ব দিয়ে চলেছেন ভারতীয় টেস্ট দলে। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো মহাতারকারা অবসর নেওয়ার পর এই দায়িত্ব পেয়েছিলেন গিল। ওডিআই ফরম্যাটে তারা উপস্থিত থাকাকালীনই তার হাতে নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তখন অনেকেই প্রশ্ন তুলতেন, এত কম বয়সে গিলের কাঁধে কি অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে? তাঁর ব্যাটিংয়ে কি এর প্রভাব পড়বে? কিন্তু গিল সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন ব্যাট দিয়ে। অধিনায়ক হওয়ার পর তাঁর গড় আরও বেড়েছে, দায়িত্ব নিয়ে খেলার মানসিকতাও বদলেছে।
আরও পড়ুন: এই তারকাকে সুযোগ না দিয়ে ভুল করছেন গম্ভীর! কড়া মন্তব্য ভারতীয় কোচের প্রাক্তন ডেপুটির
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজেও শুভমান গিলের অধিনায়কত্ব নজর কেড়েছে। বোলিং পরিবর্তন, ফিল্ড প্লেসমেন্ট, ডিআরএস নেওয়ার ক্ষেত্রে তিনি এখন অনেক বেশি পরিণত। কিন্তু ওডিআই ফরম্যাটে ব্যাট হাতে SENA দেশগুলিতে তার রেকর্ড একেবারেই ভালো নয়। শুধু এই একটি জায়গাতেই তার উন্নতি বাকি রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে এই বিষয়টি শুধরে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন গিল। কারণ সামনে রয়েছে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, যার বেশিরভাগ অংশই আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে সফল হতে গেলে নিউজিল্যান্ড সফরের ওডিআই সিরিজের চেয়ে ভালো মঞ্চ খুব বেশি পাবেন না গিল। কিন্তু এই সিরিজে তিনি আপাতত ব্যর্থ।












