শচীনের রেকর্ড ভাঙার দিনে কোহলির প্রশংসায় মাতলেন গিল! জানালেন বড় সত্যি

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বোলারদের দাপুটে পারফরম্যান্সে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম ওডিআই ম্যাচে বড় জয় পেয়েছে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। বোলারদের পাশাপাশি ব্যাটিংয়ের জন্য কঠিন পিচে দাপুটে ব্যাটিং করে ভারতের জয় নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। আর এই কাজটি করতে গিয়ে তিনি পেছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে (Sachin Tendulkar)।

এরপর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শুভমান গিল। দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা আনশুল কম্বোজ হলেও বিরাট কোহলির ব্যাটিং যে কতটা কার্যকরী ছিল তা ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে উল্লেখ করেছেন শুভমান। তিনি সরাসরি বলেছেন, “পিচে ব্যাটিং করা একেবারেই সহজ ছিল না। কিন্তু বিরাট কোহলির আগ্রাসী ব্যাটিং আমাদের কাজটা সহজ করে দিয়েছিল। উল্টোদিকে দাঁড়িয়ে তার ব্যাটিং দেখতে দেখতে আমার মনে হচ্ছিলো আবার ছোটবেলায় ফিরে গিয়েছি।”

এদিন রান তাড়া করে ম্যাচ জেতার ক্ষেত্রে শচীনের ওডিআই রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। রান তাড়া করার ম্যাচগুলির ক্ষেত্রে ৮৭২০ রান ছিল মাস্টার ব্লাস্টারের নামের পাশে যা কাল অবধি ছিল ক্রিকেট বিশ্বে সর্বোচ্চ। কিন্তু আপাতত অনেক কম ইনিংস খেলেও সেই বিশেষ তালিকায় ৮৭২১ রান করে তাকে টপকে গিয়েছেন বিরাট।

আরও পড়ুন: ভারতীয় দলে চমক! কোহলি ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং করলেও তার রেকর্ড ভেঙে দিলেন অধিনায়ক শুভমান গিল!

ওডিআই ফরম্যাটে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকা:

১. বিরাট কোহলি: ৮৭২১ রান (৬৭ গড়)
২. শচীন টেন্ডুলকার: ৮৭২০ রান (৪২ গড়)
৩. রোহিত শর্মা: ৬৮০১ রান (৫০ গড়)
৪. সনৎ জয়সূর্য: ৫৭৪২ রান (২৯ গড়)
৫. জ্যাক ক্যালিস: ৫৫৭৫ রান (৪৫ গড়)

আরও পড়ুন: বোঝাই গেল না তারকাদের অভাব! ইতিহাস বদলে ভারতকে জিতিয়ে বড় কীর্তি আনশুল কম্বোজের

তার পাশাপাশি ওডিআই ক্রিকেটে ম্যাচে জেতার ক্ষেত্রে ব্যাট হাতে ১০৮ ইনিংস খেলে ৬,৪৭৭ রান করেছেন তিনি। জেতা ম্যাচে প্রায় ৯০-এর গড়ে ব্যাটিং করা কোহলি ২৫ টি শতরান ও ৩০ টি হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেছেন। তার পাশাপাশি কালকের দুর্দান্ত হাফসেঞ্চুরির পর SENA দেশগুলির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) প্রত্যেকটির মাটিতে ৫০-এর বেশি ওডিআই গড় রাখা প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি।