লাফিয়ে কমবে বিদ্যুতের বিল! এই ৬ ভুল শোধরালেই বাঁচতে পারে অনেক টাকা

Published on:

Published on:

Six tips to reduce electricity bill
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রোজকার জীবনের এক অপরিহার্য অংশ হল বিদ্যুৎ (Electricity)। বর্তমানে এটি ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করা যায় না। তবে কিছু সাধারণ ভুলের কারণে অস্বাভাবিক হারে বাড়তে পারে বিদ্যুতের বিল (Electricity Bill)। সেই ভুলগুলি শোধরালেই বিদ্যুতের খরচ অনেকটা কমে যেতে পারে।

বিদ্যুতের বিল কমানোর টিপস | (Electricity Bill)

রোজকার কিছু অসচেতন অভ্যাস থেকে প্রযুক্তিগত ত্রুটি, কিছু সাধারণ ভুলের কারণেই বিদ্যুতের বিল লাফিয়ে বাড়তে পারে। সেই দিকে একটু নজর দিলে খরচ অনেকটা কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুনঃ গ্রামবাংলার স্বাস্থ্যকর্মীদের জন্য বড় উপহার! এসি-সহ ফ্ল্যাট তৈরির ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর

ফ্যান্টম বা স্ট্যান্ডবাই পাওয়ারঃ চার্জার, টিভি, মাইক্রোওয়েভের মতো ইলেকট্রনিক জিনিস বন্ধ অবস্থাতেও যদি প্লাগ ইন করা থাকে তাহলে সেগুলি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ টানতে থাকে। এগুলিকে ফ্যান্টম পাওয়ার বলা হয়। এর ফলে বিদ্যুতের বিল অনেকটা বাড়তে পারে।

দুর্বল ইনসুলেশন ও হাওয়ার অপচয়ঃ দরজা, জানলা অথবা ঘরের অন্য কোনও ফাঁকফোকর দিয়ে যদি ঘরের গরম কিংবা ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়, সেক্ষেত্রে হিটিং সিস্টেম বা এসিকে দ্বিগুণ শক্তিতে কাজ করতে হয়। সেই কারণে এই ফাঁসফোকরগুলি সঠিকভাবে সিল করা থাকলে বিদ্যুতের অপচয় রোধ করা সম্ভব হয়।

অদক্ষ ও পুরনো বৈদ্যুতিক সরঞ্জামঃ বাড়িতে যদি পুরনো ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন থাকে, তাহলে সেগুলি নতুন শক্তি-সাশ্রয়ী ইলেকট্রনিক জিনিসের তুলনায় বেশি বিদ্যুৎ খরচ করে। সেই কারণে কেনার সময় একটু বেশি টাকা দিয়ে ফাইভ স্টার সামগ্রী কিনলে ভবিষ্যতে বিদ্যুতের খরচ অনেকটা কম হয়।

এইচভিএসি ফিল্টারের রক্ষণাবেক্ষণঃ এসি কিংবা কুলিং সিস্টেমের এয়ার ফিল্টার যদি নোংরা থাকে, তাহলে বায়ুপথে বাধা তৈরি হয়। ফলে সেই জিনিসটি দক্ষতার সঙ্গে কাজ করতে পারে না এবং বিদ্যুতের বিল বাড়িয়ে দেয়। ফলে নিয়মিত ফিল্টার পরিষ্কার করা উচিত।

অনুপযুক্ত আলো ও অসচেতনতাঃ আধুনিক এলইডি বাল্বের তুলনায় সাধারণ ফিলামেন্ট বাল্বে বেশি বিদ্যুৎ খরচ হয়। কারণ এই ধরণের বাল্ব বিদ্যুতের একটি বড় অংশ তাপ হিসেবে অপচয় করে। এর পাশাপাশি দরকার ছাড়া আলো, পাখা, এসি চালিয়ে রাখলেও বিদ্যুতের অপচয় হয়।

Electricity Bill

মিটারের সমস্যা ও ত্রুটিপূর্ণ ওয়্যারিংঃ সার্কিট ওভারলোড, পুরনো ওয়্যারিং বা নষ্ট মিটার থেকে অনেক সময় বেশি বিদ্যুৎ খরচ হয়। ফলে পেশাদার ইলেকট্রিশিয়ানকে দিয়ে নিয়মিত পরীক্ষা ও মেরামত করা হলে বিদ্যুতের খরচ যেমন সাশ্রয় হয়, তেমনই নিরাপত্তাও নিশ্চিত হয়।

সব মিলিয়ে, এই সাধারণ কিছু ভুলগুলি শোধরালেই বিদ্যুতের বিল অনেকটা কম আসতে পারে। সাশ্রয় হতে পারে ভালো টাকা।