এবার সৌরভ ডোনাকে খুনের হুমকি চিঠি, নেপথ্যে কে? খুঁজছে পুলিশ

Published on:

Published on:

Sourav Ganguly receives death threat letter, who is behind, Police investigate
Follow

বাংলা হান্ট ডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ডোনা গঙ্গোপাধ্যায়কে খুনের হুমকি। বাড়িতে পৌঁছল বেনামি চিঠি। সেই চিঠিকে ঘিরে সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করল গঙ্গোপাধ্যায় পরিবার। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকেও। চিঠি কে পাঠাল, তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে খুনের হুমকি চিঠি

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই গঙ্গোপাধ্যায় পরিবারের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির তরফে হুমকি-চিঠি আসছিল। কিন্তু সেই চিঠিগুলিকে এত দিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কারণ, আগের চিঠিগুলিতে মূলত আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছিল। পরিস্থিতি বদলায় সোমবার। এ দিন সৌরভের বাড়ির ঠিকানায় আসা চিঠিতে সরাসরি সৌরভ এবং ডোনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ঘটনার পরই থানায় যান সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য। তাঁর তরফেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় ছমাস ধরে ইংরেজিতে লেখা বেনামি চিঠি পাচ্ছেন সৌরভ। শুরুতে সেগুলিতে আপত্তিকর ভাষা থাকলেও প্রাণনাশের হুমকি ছিল না। তাই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়নি পরিবার।

প্রসঙ্গত, সোমবারের চিঠির বিষয়বস্তু সামনে আসার পর আর কোনও ঝুঁকি নিতে চায়নি গঙ্গোপাধ্যায় পরিবার। দ্রুত থানায় অভিযোগ জানান সৌরভের সচিব। চিঠির ভিতর থাকা একটি ফোন নম্বর নিয়েও শুরু হয়েছে খোঁজখবর। গঙ্গোপাধ্যায় পরিবারের সন্দেহ, ‘অরুণ কুমার’ নামে কোনও ব্যক্তি এই চিঠির সঙ্গে যুক্ত থাকতে পারেন। কারণ, চিঠিতে থাকা নম্বরটি ‘ট্রু কলার’-এ যাচাই করার পর ওই নামই দেখা গিয়েছে। তবে নম্বরের সঙ্গে চিঠি পাঠানো ব্যক্তির যোগ এখনও নিশ্চিত নয়। তদন্তের মাধ্যমে সেই বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ।

Sourav Ganguly receives  death threat letter, who is behind, Police investigate

আরও পড়ুন :ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! বদলাচ্ছে ৪০ বছরের পুরনো ব্যবস্থা

উল্লেখ্য, ২০১৭ সালে সৌরভকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে নির্মাল্য মাইতি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। ফলে এ বারের ঘটনায় আগের কোনও যোগ রয়েছে কি না, সেটিও তদন্তকারীদের নজরে থাকতে পারে। কে এই চিঠি পাঠাচ্ছে এবং কেন সৌরভ-ডোনাকে নিশানা করা হচ্ছে, এখন সেই উত্তরই খুঁজছে পুলিশ।