বাংলা হান্ট ডেস্ক: ভোটের মুখে হু হু করে বাড়ছে বঙ্গের তাপমাত্রা। গরমে নাজেহাল হচ্ছেন দক্ষিণ বঙ্গবাসী (South Bengal Weather)। তবে এই গরম শেষ নয়। ভোটের মুখে তাপপ্রবাহের আঁচ পড়েছে বাংলায়। অন্তত প্রথম দেওয়ার ভোটে যথারীতি ঘর্মাক্ত অবস্থা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগের থেকেই সতর্কতা জারি করে দিয়েছে এই তাপমাত্রা বাড়ার বিষয়। তবে পশ্চিমাঞ্চলে পারদ ক্রমাগত চড়ছে। যার ফলে দক্ষিণবঙ্গে গরম দিনকে দিন বাড়ছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
দক্ষিণবঙ্গের ভ্যাবসা গরম থাকলেও। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এছাড়াও দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেল উষ্ণ আদ্রতার জন্য আবহাওয়া অস্বস্তিকর হয়ে উঠছে (South Bengal Weather)।

আরও পড়ুন: নতুন স্বাদের খোঁজে? ভাপা মাটন বানিয়ে চমকে দিন সবাইকে, রইল রেসিপি
তবে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলেই জানিয়ে হাওয়া অফিস। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের ২ জেলা অর্থাৎ পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি এই দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী পর্যন্ত বেশি।
এছাড়াও,বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরেও মঙ্গলবার থেকে আগামী চার-পাঁচ দিন উষ্ণ এবং আর্দ্র থাকবে আবহাওয়া। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এমনকি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম কমবে না। রবিবার ও আগামী সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২৭-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
তবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া শুষ্ক থাকলেও ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে অধিক বৃষ্টির সম্ভাবনা। এমনকি শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি চলতি সপ্তাহে আবহাওয়ার বেশ রদবদল হবে বলে ও পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার দফতর।












