বাংলা হান্ট ডেস্ক: বছর শেষ হতে হাতে গুনে আর কয়েকটা দিন। তার ওপর ৯ বছর পর শীতলতম বড়দিন। পাশাপাশি দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এই মরশুমের শীতলতম দিন আজকে। এই শীতে প্রথমবার কলকাতার তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এক অঙ্কের ঘরে গিয়ে পৌঁছিয়েছে। যদিও এর আগে, আলিপুর হাওয়া অফিস আগাম পূর্বাভাস দিয়েছিল যে ২৫ ডিসেম্বর দক্ষিণবঙ্গে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে।
বড়দিনে শীতের থাবা, কেমন থাকবে দক্ষিণ বঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, গত ৯ বছরের বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে। ২০১৬ সালে শহর কলকাতায় বড়দিনের দিন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্ৰি। তবে এই বছর সেই তাপমাত্রা ১৩.৭ ডিগ্রির ঘরে। পাশাপাশি রয়েছে কুয়াশা। শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে এক ধাক্কায় অনেকটা। পুরুলিয়ার তাপমাত্রা রয়েছে ৯.৮ ডিগ্রির ঘরে। এছাড়াও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জায়গায় বছর শেষে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে বড়দিনের দিনে।

আরও পড়ুন: বড়দিনে মেট্রোয় বিশেষ নিরাপত্তা! যাত্রী সুরক্ষায় একগুচ্ছ উদ্যোগ কলকাতা মেট্রোর
হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২- ১৩ ডিগ্রিতে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকবে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে চলতি সপ্তাহে তা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
এছাড়াও গত কয়েকদিন ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গ। আপাতত কিছুটা হলেও কুয়াশা প্রভাব কমেছে। তবে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হচ্ছে। তবে এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
এক নজরে দেখে নিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (North Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাছাড়া কোথাও কোথাও ঘন কুয়াশা দৃশ্যমানতা নেমে যেতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গে আগামী দু থেকে তিন দিন ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। তবে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস।












