মহাকাশে AI ডেটা সেন্টার তৈরি করবে SpaceX! ৬২০ কোটি টাকার চুক্তি সম্পন্ন ইলন মাস্কের

Published on:

Published on:

SpaceX to build AI data centers in space! 6.2 billion dollar deal finalized.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স (SpaceX) তাদের নতুন স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্টারমাইন্ড’-এর জন্য জার্মান সংস্থা সিঙ্গুলাস টেকনোলজিসের সঙ্গে ৬৯ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪৬ কোটি মূল্যের একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, সিঙ্গুলাস স্পেসএক্সকে বিশেষ ধরনের সোলার সেল তৈরির মেশিন এবং উৎপাদন সরঞ্জাম সরবরাহ করবে। যার সাহায্যে স্পেসএক্স তার স্যাটেলাইটগুলির (Satellite) জন্য আরও বেশি শক্তি উৎপাদনকারী সৌর কোষ প্রস্তুত করবে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই সিঙ্গুলাস টেকনোলজিস (Singulus Technologies) মঙ্গলবার এই চুক্তির কথা ঘোষণা করেছে। সংস্থাটির মতে, স্পেসএক্সের জন্য হেটেরোজংশন তথা HJT প্রযুক্তিনির্ভর সৌর কোষ তৈরির একটি প্রোডাকশন লাইন তৈরি করা হবে। যার প্রথম প্রোডাকশন লাইনটি ২০২৭ সালের প্রথমার্ধে স্পেসএক্সের কাছে হস্তান্তর করা হবে। এরপর উৎপাদন ক্ষমতা পর্যায়ক্রমে বাড়ানো হবে।

মহাকাশে AI ডেটা সেন্টার তৈরি করবে SpaceX:

স্যাটেলাইট উৎপাদন ত্বরান্বিত হবে: উল্লেখ্য যে, সংস্থাটি জানিয়েছে, এই চুক্তিটি বার্ষিক ১০০ গিগাওয়াট (GW) উৎপাদন ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতির চাহিদা মেটাতে সাহায্য করবে। এছাড়াও, এটি স্পেসএক্সকে তার স্যাটেলাইট উৎপাদন ত্বরান্বিত করতে সাহায্য করবে। এই স্যাটেলাইটগুলি আমেরিকার টেক্সাসের বাস্ট্রপে তৈরি করা হবে। এই প্রসঙ্গে স্পেসএক্সের স্টারলিঙ্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইক নিকোলস জানিয়েছেন, সিঙ্গুলাসের সঙ্গে এই অংশীদারিত্ব কোম্পানিটিকে তাদের স্টারমাইন্ড স্যাটেলাইটের জন্য আরও উন্নত সৌর কোষ উৎপাদন করার সুযোগ করে দেবে। একসঙ্গে, এই দুটি কোম্পানি টেক্সাসে সৌর কোষ উৎপাদন উল্লেখযোগ্যভাবে প্রসারিত করার প্রস্তুতি নিচ্ছে।

কী জানিয়েছেন মাস্ক: এদিকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ইলন মাস্ক জানিয়েছেন যে, স্পেসএক্স প্রতি বছর ১০০ গিগাওয়াট HJT সোলার সেল উৎপাদনের জন্য জার্মানির সিঙ্গুলাসের কাছ থেকে সরঞ্জাম অর্ডার করেছে। তিনি আরও বলেন যে, স্টারমাইন্ড এমন একটি ব্যবস্থা তৈরি করতে চায়, যাকে তিনি ‘Sentient Sun’ তথা ‘সচেতন সূর্য’ হিসাবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রত্যাবর্তন! ৪৬ বছর বয়সেও ম্যাজিক দেখাতে প্রস্তুত রোনাল্ডিনহো

স্টারমাইন্ড প্রকল্প: জানিয়ে রাখি যে, বিভিন্ন রিপোর্ট অনুসারে, স্পেসএক্স ২০২৮ সালের মধ্যে মহাকাশে প্রায় ১০,০০০ এনভিডিয়া সার্ভার র‍্যাক পাঠানোর পরিকল্পনা করছে। এগুলি স্টারমাইন্ড ডেটা সেন্টার হিসাবে ব্যবহৃত হতে পারে। মহাকাশে কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI সংক্রান্ত কাজ সম্পাদন করাই এগুললির উদ্দেশ্য। স্পেসএক্সের ওয়েবসাইট অনুসারে, সংস্থাটি কম্পিউটিং ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট তৈরি করার পরিকল্পনা করছে। এই সিস্টেমগুলি সৌরশক্তি এবং মহাকাশের স্বাভাবিক শীতল বায়ুমণ্ডল দ্বারা চালিত হবে। এরপর হাই-স্পিড লেজারের মাধ্যমে ডেটা স্টারলিঙ্ক স্যাটেলাইট নেটওয়ার্কে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: জারি হয়েছে চালান, অথচ আদায় হয়নি জরিমানা! সরকারি কোষাগারের জন্য বড় ধাক্কা

এছাড়াও, স্পেসএক্স বৃহৎ পরিসরে অ্যাডভান্স এআই চিপ উৎপাদন করার প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যে, তারা টেসলার সহযোগিতায় একটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। এই কারখানায় এমন চিপ তৈরি হবে যা ভবিষ্যতের চাহিদা মেটাতে ক্রমাগত উন্নত করা যাবে। সম্প্রতি, স্পেসএক্স এবং টেসলার মধ্যে সম্ভাব্য সংযুক্তিকরণ নিয়ে আলোচনা করার সময় মাস্ক স্টারমাইন্ডের কথাও উল্লেখ করেন। তাঁর মতে সংযুক্তিকরণ হলে চিপ ডিজাইন থেকে শুরু করে AI সফটওয়্যার, রোবটিক্স, স্যাটেলাইট এবং মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের মতো ক্ষেত্রগুলিতে কাজ আরও দ্রুত সম্পন্ন করা যেতে পারে।